হোম > সারা দেশ > চট্টগ্রাম

সাজেকে বজ্রপাতে তিন মাস বয়সি শিশুর মৃত্যু, একই পরিবারের ৫ জন আহত

জেলা প্রতিনিধি, রাঙামাটি

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নে বজ্রপাতে ৩ মাস বয়স এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় একই পরিবারের আরও পাঁচজন গুরুতর আহত হয়েছে।

সোমবার ভোররাত আনুমানিক সাড়ে ৩টার দিকে সাজেক ইউনিয়নের ডানে বাইবাছড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে হঠাৎ তীব্র ঝড়-বৃষ্টি শুরু হলে বজ্রপাত সরাসরি প্রদীপ চাকমার বসতঘরের ওপর আঘাত হানে। এতে ঘরের ভেতরে থাকা ৩ মাস বয়সি শিশু উজ্জ্বল চাকমা ঘটনাস্থলেই মারা যায়। একই সময়ে পরিবারের প্রধান প্রদীপ চাকমাসহ আরও পাঁচজন আহত হন।

আহতরা হলেন— প্রদীপ চাকমা (৬৫), মায়া রানি (৪৮), রেশমি চাকমা (২৮), জেরিন চাকমা (১৫) ও নিঝুম চাকমা (৩)। তারা সবাই একই পরিবারের সদস্য।

পরে সকাল ৭টার দিকে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়।

বজ্রপাতের ঘটনায় এক শিশুর মৃত্যু এবং কয়েকজন আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন রাঙ্গামাটির পুলিশ সুপার।

দুর্গম এলাকার সুযোগ নিচ্ছে জঙ্গল সলিমপুরের সন্ত্রাসীরা: র‌্যাব অধিনায়ক

হাটহাজারীতে রেললাইনের ওপর কোরবানির পশুর হাট

বিদেশি পশুর ভিড়ে বেড়েছে পাহাড়ি গরুর কদর

মেঘনার তীরে পাওয়া কোরাল ১২ হাজারে বিক্রি

ঈদযাত্রায় লেভেল ক্রসিংয়ে মৃত্যুফাঁদ, প্রতিদিন ঝরছে গড়ে তিন প্রাণ

জঙ্গল সলিমপুরে হামলার আগে ৫ পয়েন্টে রাস্তা কেটে দেয় সন্ত্রাসীরা

খুলশীতে জায়গা দখলকে কেন্দ্র করে গোলাগুলি

জঙ্গল ছলিমপুরে রাতভর রুদ্ধশ্বাস পরিস্থিতি, আটক কয়েকজন

নোয়াখালীতে পুকুর খুঁড়ে মা ও ছেলের কঙ্কাল উদ্ধার, গ্রেপ্তার ৩

জামায়াত নেতার ৬০ ফেস্টুন কেটে ফেললেন শ্রমিকদল নেতা