হোম > সারা দেশ > চট্টগ্রাম

মুক্তিপণে ফিরলো অপহৃত স্কুল ছাত্রসহ তিনজন

উপজেলা প্রতিনিধি, ঈদগাঁও (কক্সবাজার)

কক্সবাজারের ঈদগাঁও-ঈদগড় সড়কের হিমছড়ি ঢালা থেকে সোমবার (১৬ জুন) সকাল সাতটার দিকে ডাকাতির ঘটনায় স্কুল ছাত্রসহ অপহৃত তিনজন একই দিন রাত নয়টার দিকে মুক্তিপনে ফিরে এসেছে।

চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের জোয়ারিয়ানালার ইউপির আশ্রয়ন প্রকল্প ও ফিলিং স্টেশন সংলগ্ন পূর্বের পাহাড়ি বন এলাকায় মুক্তি পনের ঢাকা বুঝে নিয়ে অপহৃত তিনজনকে অস্ত্রধারী ডাকাত দল ছেড়ে দেয় বলে নিশ্চিত করেছেন এলাকার জামায়াত নেতা বনি আমিন ।

অপহৃত স্কুল ছাত্র আমির সুলতানের পিতা মো. আলমের সাথে কথা হলে তিনি মুক্তিপণের বিনিময়ে তিনজন ফিরে আসার সত্যতা নিশ্চিত করে বলেন, ডাকাতদল তিনজনের জন্য এক লাখ আশি হাজার টাকা মুক্তিপণ নিয়ে তাদের ছেড়ে দিয়েছে। বর্তমানে অপহৃতরা স্ব স্ব পরিবারে পৌঁছেছেন।

মুক্তিপণে ফিরে আসা ভিকটিমরা হল হল রামু উপজেলার পাহাড়ী জনপদ ঈদগড় ইউপির ৩ নং ওয়ার্ড গুইন্না পাড়ার শাহজাহানের ছেলে মো. শাহেদ(১৮) ও একই ওয়ার্ডের ফাতেমার ঘোনা চর পাড়ার মো. আলমের পুত্র স্কুল ছাত্র আমির সোলতান(১৪) ও আরিফুল ইসলাম কুদ্দুস প্রকাশ কুদ্দুস বস্তি(৪২), সে পার্বত্য নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী এলাকায় ভাড়া বাসায় স্বপরিবারে বসবাস করেন। তার পৈত্রিক এলাকা বরিশাল।

ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ মো. মছিউর রহমান অপহৃতরা ফিরে এসেছেন জানিয়ে বলেন, মুক্তিপনের বিষয়টি তিনি জানেন না।তবে সকাল থেকে দিনভর প্রশাসনের বনে পাহাড়ে অভিযানের চাপে ডাকাতদল তাদের ছেড়ে দিতে বাধ্য হয়েছেন জানান।

উল্লেখ্য, সবসময় অপহৃতদের মুক্তিপনের বিনিময়ে একই স্থানে বারবার ছেড়ে দিলেও প্রশাসন উক্ত স্থান ও আশপাশের এলাকায় নজর দারি রাখেনা বলে জনগণের দাবি।

ব্যবসায়ীদের বিরোধিতা সত্ত্বেও আ.লীগ নেতার সুপারিশে তাঁত মেলার অনুমতি

সিআরবিতে আবারো হাসপাতালের উদ্যোগ, পরিদর্শনে আসছেন রেলমন্ত্রী

লামায় ১০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় রাবার ব্যবসায়ীর ওপর হামলা

টোল আদায় করলে মৃত্যু অনিবার্য, পরিবার লাশ খোঁজে পাবেন না

লামায় নদীতে গোসলে নেমে নিখোঁজ মেডিকেল শিক্ষার্থীর লাশ উদ্ধার

চট্টগ্রাম নগরীতে ৩ লাখ শিশু পাবে হাম-রুবেলা টিকা

চট্টগ্রামে কলেজছাত্রকে নির্মমভাবে হত্যার অভিযোগ

২০২৯ সালের মধ্যে ৪ লেনে উন্নীত হবে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক

জানালা খুললেই তামাকের ধোঁয়া, অসুস্থ হয়ে পড়ছে পাশের মানুষ

টেকনাফে শিকলবন্দি অপহৃত দুই যুবক পালিয়ে এসেছেন