হোম > সারা দেশ > চট্টগ্রাম

বিদেশি প্রতিষ্ঠানকে টার্মিনাল ইজারার প্রতিবাদ শ্রমিকদলের

চট্টগ্রাম বন্দর

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশি প্রতিষ্ঠানের কাছে ইজারা দেওয়ার প্রতিবাদে আগামী দুইদিন ধর্মঘট পালনের ঘোষণা দিয়েছে শ্রমিকদল। তাদের এই কর্মসূচির প্রতি সমর্থন জানিয়েছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ)।

শনিবার সব ধরনের অপারেশন বন্ধ রাখার ঘোষণা দেয় দলটি। একইসঙ্গে পরদিন রোববার সব ধরনের প্রশাসনিক কাজ বন্ধ রাখার ঘোষণাও দেয় তারা।

বৃহস্পতিবার পৃথক দুটি সংবাদ সম্মেলনে এই ঘোষনা দেয় সংগঠন দুটি।

এর আগে, সকালে এনসিটি টার্মিনালে বিদেশি অপারেটর নিয়োগ প্রক্রিয়াকে বৈধ ঘোষণা করে উচ্চ আদালত। এরপর বিক্ষোভ মিছিল করের শ্রমিকদলের বন্দর শাখার নেতাকর্মীরা। পরে আগ্রাবাদের একটি হোটেলে সংবাদ সম্মেলক করেন তারা।

তারা বলেন, টার্মিনালটি বিদেশি অপারেটরের হাতে তুলে দিলে দেশের নিরাপত্তা ও বন্দরের নিয়ন্ত্রণ ভিনদেশিদের হাতে চলে যাবে। সেখানে বাংলাদেশি শ্রমিকদের চাকরি হারানোর শঙ্কা রয়েছে। বন্দরের আয়ের বড় অংশ সরাসরি বিদেশে চলে যাবে। এতে বন্দর থেকে আয় হওয়া বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা দেশ থেকে পাচার হয়ে যাবে।

এই সিদ্ধান্ত থেকে সরে আসতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান শ্রমিক দলের নেতারা। সরকার সিদ্ধান্ত থেকে সরে না এলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।

এদিকে বিকালে চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে শ্রমিক দলের কর্মসুচির প্রতি সমর্থন জানায় শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ।

সংগঠনটির নেতারা বলেন, আমরা ভেবেছিলাম একটি অবাধ নিরপেক্ষ উৎসবমুখর নির্বাচন আয়োজনে সরকারের মনোযোগ থাকবে। কিন্তু এমন সময় বন্দর নিয়ে নেতিবাচক সিদ্ধান্ত সবাই সন্দেহের চোখে দেখছে। দ্রুত সময়ের মধ্যে এই প্রক্রিয়া থেকে সরকারকে সরে আসার আহ্বান জানান তারা। অন্যথায় শ্রমিক কর্মচারি ও সাধারণ মানুষকে নিয়ে চট্টগ্রাম বন্দর অচল করে দেওয়ার হুশিয়ারি দেয় সংগঠনটি।

বৃত্তি পরীক্ষায় পশ্চিম শোশালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ঈর্ষণীয় সাফল্য

বন্যাদুর্গত পরিবারের পাশে আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া

বন্যা-পরবর্তী পুনর্বাসনই সরকারের প্রধান লক্ষ্য

পটিয়ায় পদ্ম গোখরো সাপের ১২টি ডিম উদ্ধার

দুর্যোগে সরকার জনগণের পাশে রয়েছে

নানির সঙ্গে গোসলে গিয়ে পুকুরে ডুবে প্রাণ গেল নাতির

চাঁদাবাজদের কারণে দেশে ইন্টারনেট সেবা ব্যাহত হওয়ার ঝুঁকিতে

বাঁশখালীতে ঢলের পানিতে ভেসে এলো অজ্ঞাত ব্যক্তির লাশ

চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ফের বিক্ষোভ, খুলে নিয়ে গেছে প্রধান গেট

আ.লীগের অপরিকল্পিত উন্নয়নেই চট্টগ্রামে ভয়াবহ বন্যা