হোম > সারা দেশ > চট্টগ্রাম

দেশে সব রয়েছে—শুধু অভাব সৎ, যোগ্য ও দেশপ্রেমিক নেতৃত্ব

উপজেলা প্রতিনিধি, হাইমচর (চাঁদপুর)

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চাঁদপুরের হাইমচর উপজেলা শাখার উদ্যোগে শিক্ষার্থীদের জন্য "ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম ২০২৫" অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলার দুর্গাপুর হাইস্কুল অ্যান্ড কলেজ হলরুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক ডা. মোহাম্মদ নাঈম। তিনি শিক্ষার্থীদের বিভিন্ন লিখিত প্রশ্নের জবাব দেন।

তিনি বলেন, "বাংলাদেশ একটি সম্ভাবনাময় দেশ, এ দেশের ভবিষ্যৎ এই প্রজন্মের ওপর নির্ভর করে। দেশে সব রয়েছে, শুধু অভাব সৎ, যোগ্য এবং দেশপ্রেমিক নেতৃত্বের। আমাদের নৈতিকতার শিক্ষা গ্রহণের মাধ্যমে এই শূন্যতা পূরণে সর্বোচ্চ প্রচেষ্টা চালাতে হবে।"

ডা. নাঈম ছাত্রশিবির সম্পর্কে প্রচারিত গুজব ও প্রোপাগান্ডার বিষয়ে সতর্ক করে বলেন, "বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নামে বিভিন্ন প্রোপাগান্ডা ও গুজব ছড়াচ্ছে কিছু মহল। আজ পর্যন্ত প্রমাণসহ কেউ বলতে পারেনি শিবির কারো হাত পায়ের রগ কেটেছে। সোশ্যাল মিডিয়াতে যা দেখেন তা হচ্ছে সম্পূর্ণ গুজব। বাংলাদেশ ছাত্রশিবির দেশ ও দেশের শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে যাচ্ছে।"

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট এবং বাংলাদেশ ডিবেট অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান আল মামুন রাসেল।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের হাইমচর উপজেলা শাখার সভাপতি মুহাম্মদ আজমির হাসান তারেক।

অনুষ্ঠানে বিশেষ অতিথি উপস্থিত ছিলেন চাঁদপুর শহর ছাত্রশিবিরের সভাপতি মুহাম্মদ জাহিদুল ইসলাম, চাঁদপুর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি শাহজাহান মিয়া, হাইমচর উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আবুল হোসাইন ও সেক্রেটারি মুহাম্মদ জসিম উদ্দিন, উপজেলা সাবেক আমির মাওলানা আলী আকবর, হাইমচর সরকারি মহাবিদ্যালয়ের সহকারী অধ্যাপক (আইসিটি) মো. শহিদুল্লাহ।

এছাড়াও হাইমচর উপজেলার বিভিন্ন শিক্ষাবিদ ও বিশিষ্ট নাগরিকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা এই ধরনের ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম আয়োজনের জন্য ছাত্রশিবির হাইমচর উপজেলা শাখাকে ধন্যবাদ জানান।

ফেনী সীমান্তে বিজিবির অভিযানে দুটি বিদেশি পিস্তল উদ্ধার

চকরিয়ায় বন্য হাতির আক্রমণে প্রাণ গেল বৃদ্ধের

আগামী দিনে সরকারি দল হবে জামায়াত: এটিএম মাছুম

আমি ঠিক হলে আমার নেতাকর্মীরা ঠিক হবে না কেন

ঘেরাওয়ের নেতৃত্বে ছাত্রলীগ নেতা, ফেসবুকে সরকারবিরোধী প্রচার

কুমিল্লায় ১২ দোকানে অগ্নিকাণ্ডে ৫ কোটি টাকার ক্ষতি

পুলিশ হেফাজতে ‘নন-পলাতক আওয়ামী লীগ সভাপতি’

নৈরাজ্য ঠেকাতে বিএনপির কর্মীরাই যথেষ্ট: প্রতিমন্ত্রী মীর হেলাল

মাটিরাঙায় বিএনপি নেতাকর্মীর ওপর আ.লীগের হামলা, আহত ৪

নবীনগরে অবৈধ ড্রেজার ও অপরাধের বিরুদ্ধে এসিল্যান্ডের অভিযান