হোম > সারা দেশ > চট্টগ্রাম

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা প্রমোশন পেয়ে মহানগর ছাত্রদলে

জেলা প্রতিনিধি, কুমিল্লা

প্রমোশন পেয়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রাকিব হোসেন বায়জিদ এসেছেন কুমিল্লা মহানগর ছাত্রদলের কমিটিতে। তার পদ এখন সহ-সাংগঠনিক সম্পাদক। ২০২১ সালে রাকিব ছিলেন বরুড়া উপজেলার বাউকশার ইউনিয়ন ২০২১ সালে ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদকের পদে।

জানা গেছে, ১ মে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাসির উদ্দিন ১৯৩ সদস্য বিশিষ্ট কুমিল্লা মহানগর কমিটির অনুমোদন দেন। এই কমিটিতে আরো কয়েকজন নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীদের স্থান দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে ।

নিষিদ্ধ ছাত্রলীগ থেকে আসা বর্তমান ছাত্রদলের কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ইরফান কাইফ কাসফি এবং সোহেল রানা শুভ । এই তিনজন নিষিদ্ধ ছাত্রলীগ নেতা ছিলেন ।

রাকিব হোসেন বায়জিদ আমার দেশকে বলেন, ২০২১ সালের ছাত্রলীগের ইউনিয়ন কমিটিতে ছিলাম । তারপর আমি অব্যাহতি দিয়ে ছাত্রদলে চলে এসেছি । আমি আর ছাত্রলীগের সাথে নেই ।

এ বিষয়ে জানতে নবগঠিত কুমিল্লা মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফাইয়াজ রশিদ প্রিমুকে একাধিকবার ফোন করা হলেও ফোন ধরেননি।

নিষিদ্ধ ছাত্রলীগ দিয়ে ছাত্রদলের কমিটি করা হয়েছে এ বিষয়ে জানতে চাইলে নবগঠিত কুমিল্লা মহানগর ছাত্রদলের সভাপতি নাহিদুজ্জামান রানা বলেন, ছাত্রদল নিয়ে ভয়ংকর মিথ্যা ও ষড়যন্ত্র করা হচ্ছে। এই বিষয়টি আমি দেখতেছি ।

জেডএম

মাদক বিক্রিতে বাধা দিতে গিয়ে প্রাণ হারালেন টাইলস মিস্ত্রি

পরিবেশ রক্ষার ডাকে চট্টগ্রামে ‘ইয়ুথ ফর ক্লাইমেট অ্যাকশন’

আদালতের রায় বনাম তৃণমূলের আবেগ, আসলাম চৌধুরীকে ঘিরে যা ঘটছে

আদালতের প্রতি শ্রদ্ধা, পূর্ণাঙ্গ রায় পেলেই রিভিউর ঘোষণা আসলাম চৌধুরীর

বিএনপি কার্যালয়ে ঢুকে প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুরের অভিযোগ

বাড়িতে হামলা-অগ্নিসংযোগ মামলায় বিএনপি-যুবদলের ৯ নেতাকর্মী কারাগারে

কর্ণফুলীতে মাছ ধরার জাহাজে অগ্নিকাণ্ডে ৬ নাবিক দগ্ধ

নিখোঁজের ৮ দিন পর ডোবা থেকে বৃদ্ধের গলিত লাশ উদ্ধার

গাঁজা কাণ্ডে দাউদকান্দির ওসি প্রত্যাহার

লক্ষ্মীপুরে মা-সহ তিন বোনকে হারানো সিফাতের পাশে জামায়াত