হোম > সারা দেশ > চট্টগ্রাম

মতলবের মুন্সিরহাট বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১৫ কোটি টাকা ক্ষতি

উপজেলা প্রতিনিধি, মতলব দক্ষিণ (চাঁদপুর)

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার মুন্সিরহাট বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৮টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ১৫ কোটি টাকা ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের। শুক্রবার সকাল ৭টায় মুন্সিরহাটের মধ্যবাজারের নবীরের রংয়ের দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এ ঘটনা ঘটে বলে স্থানীয়দের ধারণা।

খবর পেয়ে মতলব ও চাঁদপুর জেলা থেকে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে আসে। তারাসহ স্থানীয়দের এক ঘণ্টা চেষ্টার পর আগুনে নিয়ন্ত্রণে আনা হয়।

ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠানগুলো হলো, শরীফের রংয়ের দোকান, মুক্তারের হার্ডওয়্যারের দোকান, গণেশের স্বর্ণের দোকান, নবীরের হার্ডওয়্যারের দোকান, বিল্লাল ও আলমের মুদি দোকান, হক ফার্মেসি, কুমিল্লা মিষ্টি ভান্ডার, একটি সেলুন ও মোহাম্মদ মনির হোসেন প্রধানের মার্কেটের কয়েকটি দোকানসহ ১৮টি ব্যবসা প্রতিষ্ঠান।

ব্যবসায়ী নবীর হোসেন, বিল্লাল হোসেনসহ একাধিক ক্ষতিগ্রস্ত জানান, একাধিক গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হওয়ায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। দোকানের কোনো মালামাল রক্ষা করা সম্ভব হয়নি। সব শেষ হয়ে গেছে। প্রতিটি দোকানের মালামাল ও অবকাঠামো পুড়ে শেষ। কিছুই রক্ষা করা যায়নি। প্রাথমিক ধারণা, তাদের প্রায় ১৫ কোটি টাকা ক্ষতি হয়েছে।

মতলব দক্ষিণ উপজেলার ফায়ার সার্ভিস কর্মকর্তা মোহাম্মদ আলী জানান, সকাল সাড়ে সাতটায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ১৫ মিনিট পর ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

এদিকে ঘটনার দুই ঘণ্টা পর মতলব দক্ষিণের পুলিশ ঘটনাস্থলে যায়। ঘটনাস্থল পরিদর্শন করেছেন মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার আমজাদ হোসেন এবং মতলব প্রেস ক্লাবের নেতৃবৃন্দ।

লাকসাম-মনোহরগঞ্জে এনজিওর ঋণে ঝুঁকছে দরিদ্র মানুষ

দেশে ফেরার প্রাক্কালে বিমানবন্দরে অসুস্থ খন্দকার মোশাররফ, আবারো হাসপাতালে ভর্তি

চৌদ্দগ্রামে সংগীতশিল্পী ইউসুফ হত্যার ২০ দিনেও আসামি গ্রেপ্তার নেই, ক্ষোভ স্বজনদের

লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমির হাফিজ উল্যাহ, সেক্রেটারি মহসিন কবির

চট্টগ্রামে ক্রোকারিজের দাম বাড়ায় চাপে ক্রেতা

বৈধ কাগজ থাকার পরও ৩৩৪ বস্তা জিরা জব্দ, ৭৪ বস্তার হদিস নেই

মেধাবী ও ফার্স্ট বেঞ্চের শিক্ষার্থীরা রাজনীতিতে আসতে চায় না: নুরুল আমিন এমপি

‘শেখ হাসিনাকে পুনর্বাসনে ডিসেম্বরে জীবন বাজি রেখে মাঠে নামবে’, এসপি জাহাঙ্গীরের মেসেজ

চট্টগ্রামে আট মাসে আ.লীগের বিরুদ্ধে কত অভিযান

লোহাগাড়ায় উজাড় হচ্ছে বনাঞ্চল, হুমকির মুখে কৃষি ও জনস্বাস্থ্য