হোম > সারা দেশ > চট্টগ্রাম

সড়কে পাহাড় ধস, সাজেকে আটকা চার শতাধিক পর্যটক

জেলা প্রতিনিধি, রাঙামাটি

ভারী বৃষ্টিপাতের কারণে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক সড়কের বিভিন্ন স্থানে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এতে সাজেক ভ্রমণে যাওয়া চার শতাধিক পর্যটকসহ দুই পাশে বহু মানুষ আটকা পড়েছেন।

বৃহস্পতিবার ভোরে বাঘাইছড়ির বাঘাইহাট সড়কের নন্দারাম, চাইল্ল্যাতলী ও চম্পক নগর এলাকায় এই পাহাড় ধসের ঘটনা ঘটে। খবর পেয়ে সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের সদস্যরা সড়ক থেকে ধসে পড়া মাটি সরানোর কাজ শুরু করেছেন। স্থানীয়রাও উদ্ধার কাজে অংশ নিয়েছেন।

সাজেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অতুলাল চাকমা বলেন, তিনটি স্থানে পাহাড় ধসে সড়কে মাটি জমে গেছে। স্থানীয়রা প্রশাসনের সঙ্গে মিলে সড়ক থেকে মাটি সরানোর কাজ করছেন। দ্রুতই যোগাযোগ স্বাভাবিক হবে।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরিন আক্তার জানান, যান চলাচল বন্ধ থাকায় সাজেকে ৪০০-র বেশি পর্যটক আটকা পড়েছেন। একটি স্থানে মাটির স্তর বেশি হওয়ায় সরাতে কিছুটা সময় লাগছে। তবে দ্রুতই সড়ক চলাচলের উপযোগী করে তোলা হবে।

গণভোট বাস্তবায়নের দাবিতে ফেনীতে ১১ দলীয় জোটের বিক্ষোভ কর্মসূচি

র‌্যাবের অভিযানে ৬০ কেজি গাঁজাসহ আটক ২, কাভার্ড ভ্যান জব্দ

কাপ্তাই হ্রদে ভাসলো বিজু ফুল, নৃ-গোষ্ঠীদের বর্ষবরণ উৎসব শুরু

চট্টগ্রাম বন্দরে ভিড়ছে জ্বালানিবাহী আরো দুই জাহাজ

মস্তিষ্কে রক্তক্ষরণে চবি শিক্ষার্থী জীবক চাকমার মৃত্যু

নদীতে ফুল নিবেদনের মধ্য দিয়ে তঞ্চঙ্গ্যা সম্প্রদায়ের বিষু উদ্‌যাপন

ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু, ক্লিনিক সিলগালা

কাপ্তাইয়ের সাঙ্গু নদীতে ফুল ভাসিয়ে বিষু উৎসব শুরু

জাতীয় সংসদের ‘লাইব্রেরি কমিটিতে’ অন্তর্ভুক্ত হলেন সাঈদ আল নোমান

কক্সবাজারে নারীর অর্ধগলিত লাশ উদ্ধার