হোম > সারা দেশ > চট্টগ্রাম

মতলবে একই কর্মস্থলে ১৬ বছর মাধ্যমিক শিক্ষা অফিসার, অভিযোগ অনেক

উপজেলা প্রতিনিধি, মতলব উত্তর (চাঁদপুর)

অনিয়ম-দুর্নীতিতে অপ্রতিরোধ্য চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) আশাফুল আলম এখন দু'উপজেলার দায়িত্বে। ১৬ বছর মতলব উত্তর উপজেলায় কর্মরত থাকলেও তিনি এখন মতলব উত্তর উপজেলার পাশাপাশি মতলব দক্ষিণ উপজেলার দায়িত্বও পালন করছেন।

দু'উপজেলা মিলিয়ে তিনি এখন ১০২ টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের তদারকি কর্মকর্তা। তার বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতির ব্যাপক অভিযোগ থাকা সত্ত্বেও তিনি যেন অপ্রতিরোধ্য। এরই মধ্যে পেয়েছেন আরেকটি উপজেল দায়িত্ব ।

২০০৮ সালে মতলব উত্তর উপজেলায় মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) হিসেবে যোগদান করেন তিনি। এরপর থেকেই তিনি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের মাঝে আধিপত্য বিস্তার করে তার মতো চলতে বাধ্য করেন।

মতলবে তার কর্মজীবনের ১৬ বছরের মধ্যে ৭ বছর ছিলেন ভারপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার দায়িত্বে।

রাজনৈতিক প্রভাব খাটিয়ে বিতর্কিত ও প্রভাবশালী আশরাফুল আলম সব সরকারের আমলেই প্রভাব খাটান।

উপজেলার কয়েকটি মাধ্যমিক স্কুলের প্রধান শিক্ষক জানান, একসময়ে মতলবের এমপি এবং আওয়ামীলীগের প্রভাবশালী মন্ত্রী মায়া চৌধুরী'র পরিবারের সাথে ঘনিষ্ঠতার কারণে আশরাফুল আলম হয়ে উঠেন আরো বেশি বেপরোয়া।

ফলে আশরাফুল আলম নিয়োগ বাণিজ্য, এমপিও, উচ্চতর স্কেলের কাজ করার জন্য নিয়ম বর্হিভূত ভাবে শিক্ষকদের কাছ থেকে মোটা অংকের টাকা আদায় না করে ফাইল পাঠাতেন না বলেও অভিযোগ রয়েছে ।

২০২৪ সালের ৯ জানুয়ারি সাবেক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া এমপি নির্বাচিত হলে আশরাফুল আলম পুনরায় মতলব উত্তর উপজেলায় ভারপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা অফিসার হিসেবে যোগাদান করেন।

নাম প্রকাশ না করার শর্তে মতলব উত্তর উপজেলার এসএসসি ও সমমান পরীক্ষার কেন্দ্রের কয়েকজন কেন্দ্র সচিব জানায়, ২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় কেন্দ্র সচিবদের থেকে কেন্দ্র প্রতি স্থানীয় প্রশাসনের জন্য ৩৫ থেকে ৪০ হাজার টাকা এবং নিজের জন্য কেন্দ্রপ্রতি ১০ হাজার টাকা নিয়েছেন।

কয়েকজন কেন্দ্র সচিব আরো জানান, জেলা শহর থেকে পরীক্ষার প্রশ্নপত্র থানায় আনা বাবদ কেন্দ্রপ্রতি ২ থেকে আড়াই হাজার টাকা, প্রশ্নপত্র শর্টিং বাবদ দুই থেকে আড়াই হাজার টাকা নিয়েছেন। চলতি এসএসসি পরীক্ষায় ও তিনি একই কাজ করেছেন বলেও অভিযোগ পাওয়া গেছে ।

কয়েকজন কেন্দ্র সচিব জানান, আশরাফুল সাহেবের কোনো দাবির বিষয়ে প্রতিষ্ঠান প্রধান বা কেন্দ্র সচিবরা আপত্তি করার সাহস রাখে না।

এ ছাড়াও শিক্ষার্থীদের ইউনিক আইডি কার্ডের নামে উপজেলার চরকালিয়া উচ্চ বিদ্যালয় থেকে ১৭ হাজার টাকা, নাউরি আহমদিয়া উচ্চ বিদ্যালয় ১৬ হাজার টাকা, জমিলা খাতুন উচ্চ বিদ্যালয় ১৪ হাজার টাকা আদায় করেছেন। একইভাবে ৫১ টি শিক্ষা প্রতিষ্ঠানের টাকা প্রধান শিক্ষকদের স্বাক্ষর নিয়ে আত্মসাৎ করেন।

আরও জানা যায়, উপজেলার ৫১ টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান থেকে গ্রীষ্মকালীন খেলাধুলার নামে ৪ হাজার টাকা এবং শীতকালীন খেলাধুলার নামে ৪ হাজার মোট ৮ হাজার টাকা হারে উত্তোলন করেছেন।

১০ম গ্রেডের সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার হয়েও তিনি নিয়ম বহির্ভুত ভাবে উপজেলার ৯টি মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতির দায়িত্ব পালন করছেন। স্কুল পরিচালনা কমিটি নির্বাচনে ৪১টি উচ্চ বিদ্যালয়ের মধ্যে ২৩ টি উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটি নির্বাচনের প্রিজাইডিং অফিসারের দায়িত্ব বাগিয়ে সুবিধা নিয়েছেন।

প্রভাবের কারণে মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা তার অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করার সাহস পায় না বলে জানান মতলব উত্তর উপজেলার বেশ ক'টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান।

বিভিন্ন বিদ্যালয়ে ব্যাকরণ বা গ্রামার বই পাঠ্য করার নামে প্রকাশনী সংস্থা থেকে টাকা নেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে ।

উপজেলার ইন্দুরিয়া উচ্চ স্কুল পরিচালনা কমিটির সাবেক সভাপতি সিরাজুল ইসলাম জানান, আর্থিক সুবিধা নেওয়ার মাধ্যমে তিনি মতলবের মাধ্যমিক স্তরের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছেন।

উপজেলার চরকারিয়া উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সদস্য ও উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল গনি তপাদার জানান, আওয়ামী সরকারের মন্ত্রীর সাথে সম্পর্ক গড়ে ১৬ বছর একই উপজেলায়

ছিলেন।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা মাধ্যমিক (ভারপ্রাপ্ত) শিক্ষা অফিসার আশরাফুল আলম মুঠোফোনে বলেন, ভাই কাজ করতে গেলে ভুলশুদ্ধ থাকতেই পারে। অনেকদিন আমি মতলবে আছি এখন চেষ্টা করতেছি চলে যেতে। আপনারা যদি আমার বিষয়ে লেখেন আমার কি করার আছে।

এ বিষয়ে চাঁদপুর জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ বলেন, এতো অভিযোগ তো আমি জানিনা। তবে তদন্ত সাপেক্ষে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে।

এমই

চট্টগ্রামে দুদক মামলায় ব্যবসায়ীকে ১১ বছর সাজা

পানছড়িতে বিএনপিকর্মীদের বিরুদ্ধে জামায়াত নেতাদের ওপর হামলার অভিযোগ

আ.লীগ নেতা সাবেরের জাহাজের ধাক্কায় বিদেশি জাহাজ ক্ষতিগ্রস্ত

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের কমিটি ঘোষণা

অনুসন্ধানী সাংবাদিকতায় আমার দেশের এম হাসানকে সম্মাননা

পটিয়ায় নানা আয়োজনে মুজাফরাবাদ গণহত্যা দিবস পালন

ফেনীতে মুক্ত গণমাধ্যম দিবসে র‍্যালি ও আলোচনা সভা

নোয়াখালী জেলা ছাত্রদলের সভাপতি রাসেল, সম্পাদক রাহান

সাতকানিয়ায় এলডিপির নেতাকর্মীর বিএনপিতে যোগদান

কুমিল্লায় বিএনপি নেতার মুক্তির দাবিতে থানা ঘেরাও, বাসস্ট্যান্ড অবরোধ