হোম > সারা দেশ > চট্টগ্রাম

কুমিল্লায় ছেলের হামলায় বাবার করুণ মৃত্যু

উপজেলা প্রতিনিধি, কুমিল্লা দক্ষিণ

কুমিল্লার বরুড়া উপজেলায় পারিবারিক কলহের জেরে ছেলের হামলায় এক বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (৩০ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে হৃদয়বিদারক এ ঘটনা ঘটে।

পরিবারের সদস্যদের ভাষ্যমতে, অভিযুক্ত ছেলে আবুল কালাম (৩৫) হঠাৎ করেই ধারালো দা নিয়ে বাবার ওপর হামলা চালায়। এতে গুরুতর জখম অবস্থায় আলী আকবরকে (৫৫) স্থানীয় সরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্বজনেরা জানান, আবুল কালাম প্রায় দুই বছর ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। জীবিকার তাগিদে তিনি আগে অটোরিকশা চালাতেন।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। স্থানীয়দের সহযোগিতায় অভিযুক্ত আবুল কালামকে আটক করে পুলিশে হস্তান্তর করা হয়।

বরুড়া থানার ওসি (তদন্ত) সঞ্জয় সরকার জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায় এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে। বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

নারায়ণগঞ্জে সাত খুনের বিচার শেষ হয়নি এক যুগেও

অলস পড়ে থাকা অতিথিশালা নিয়ে বিপাকে সরকার

দেড় শতাধিক মামলায় চার্জশিট মাত্র একটিতে

জাহাজ ভাঙা শিল্পে নতুন নেতৃত্ব, সভাপতি মহসিন চৌধুরী

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু

জুলাই গণহত্যার বিচার ও গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে সরকার প্রতারণা করছে

চকরিয়ায় ২০ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

গণমাধ্যমের সার্বিক উন্নয়নে কমিশন গঠন করবে সরকার

লক্ষ্মীপুরে সালিশ বৈঠকে বৃদ্ধকে গুলি

চট্টগ্রামে একদিনে তিন লাশ উদ্ধার