হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে শপিং কমপ্লেক্সের আগুন নিয়ন্ত্রণে

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রাম নগরীর ২ নম্বর গেটে চিটাগং শপিং কমপ্লেক্সের আগুন দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণ এসেছে। দুপুর ১২টায় ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটরে চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন।

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপপরিচালক জসিম উদ্দিন।

জানা যায়, সকাল ৯টা ৪৫ মিনিটে শপিং কমপ্লেক্সের নিচতলার একটি কাপড়ের দোকান থেকে হঠাৎ করে ধোঁয়া বের হতে দেখেন স্থানীয় কয়েকজন ভ্রাম্যমাণ ব্যবসায়ী ও নিরাপত্ত কর্মীরা। এ সময় মুহূর্তেই আগুন দোতলা ভবনটিতে ছড়িয়ে পড়ে। ধারণা করা হচ্ছে, বৈদ্যতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।

ব্যবসায়ীরা জানিয়েছেন, চিটাগং শপিং কমপ্লেক্সেটি শুক্রবার বন্ধ থাকে। এছাড়া শনিবার মার্কেটটি দুপুর ২টায় খোলা হয়ে থাকে। যখন আগুনের ঘটনা ঘটে, তখন মার্কেটটি বন্ধ থাকায় ভেতরের কেউ আহত হয়নি। তবে আগুন নেভাতে গিয়ে ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েন ফায়ার সার্ভিসের কয়েকজন কর্মী। তাদের ঘটনাস্থলেই মেডিকেল টিমের মাধ্যমে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। আগুনের খবরে দোকানিরা বাসাবাড়ি ছেড়ে মার্কেটের সামনে অবস্থান নিয়েছেন। ক্ষয়ক্ষতি জানতে তাদের চোখে-মুখে উদ্বেগ। তবে নিরপত্তাজনিত কারণে এখনো তাদের ভেতরে প্রবেশ করতে দেননি ফায়ার সার্ভিসের কর্মীরা।

আগ্রাবাদ ফায়ার সার্ভিসের উপপরিচালক জসিম উদ্দিন বলেন, ‘কী কারণে আগুন লেগেছিল তা জানতে পারেনি। ক্ষয়ক্ষতির কারণও এখন জানা সম্ভব নয়। মার্কেটটির পাশে গ্যাস অফিস, বিমান অফিস, ব্যাংক-বিমাসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থাপনা থাকায় আমরা ছয়টি ইউনিট মিলে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনি। তবে আগুনের চেয়ে ধোঁয়ায় বেশি আচ্ছন্ন হয়ে ওঠে শপিং কমপ্লেক্সটি।

ঘটনাস্থল পরিদর্শন করে চট্টগ্রাম সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা আশরাফুল আমিন জানান, ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। তবে আগুনের সঠিক কারণ জানা যায়নি। আমরা একটি কমিটি গঠন করেছি। দ্রুত কী কারণে আগুনের ঘটনা ঘটেছে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা যেন এড়ানো যায়, সে জন্য আমরা সাজেশন দিয়ে রিপোর্ট দেব।

গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলছিলেন কুলছুমা

মেঘনায় আঞ্চলিক সড়কে কিশোরীর লাশ উদ্ধার

দ্রুত ও নির্ভুল তথ্য খুনিদের কাছে পৌঁছায় কীভাবে

হোমনায় সাংবাদিককে মিথ্যা মামলা ও হাতকড়া পরানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন

কুমিল্লায় প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে তরুণীর ১২ দিনের অনশন

বালতি দিয়ে জিআরের চাল বিতরণ, স্বচ্ছতা নিয়ে প্রশ্ন

মিয়ানমারের মর্টারশেলের বিকট শব্দে কাঁপছে সীমান্তের বাড়িঘর

কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় ২৫ মামলার আসামি গ্রেপ্তার

ফেনীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজনের মৃত্যু

যুবদল নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ বিএনপি নেতার