হোম > সারা দেশ > চট্টগ্রাম

চাঁদপুর-৪ আসনে বিদ্রোহী প্রার্থীর প্রতিনিধির কারাদণ্ড

টাকা বিতরণকালে

জেলা প্রতিনিধি, চাঁদপুর

চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী এম এ হান্নানের পক্ষে টাকা বিতরণের অভিযোগে জাহাঙ্গীর হোসেন (৪৫) নামে এক শিক্ষককে ১০ দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার সন্ধ্যার পর ফরিদগঞ্জ পৌর এলাকার কেরোয়া এলাকায় এই ঘটনা ঘটে।

জানা গেছে, গাজীপুর আহাম্মদিয়া মাদ্রাসার সহকারী শিক্ষক জাহাঙ্গীর হোসেনকে বুধবার বিকালে স্বতন্ত্র প্রার্থী চিংড়ি প্রতীকের প্রার্থী এম এ হান্নানের পক্ষে কেরোয়া এলাকায় টাকা বিতরণকালে নগদ প্রায় ২০ হাজার টাকাসহ স্থানীয়রা আটক করে।

পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রহমত উল্লাহের আদালত অভিযুক্ত জাহাঙ্গীর হোসেনকে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ১০ দিনের কারাদণ্ড প্রদান করেন।

বিষয়টি নিশ্চিত করে ফরিদগঞ্জ সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ইউএনও সেটু কুমার বড়ুয়া বলেন, আমাদের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসেন নামে একজনকে ১০ দিনের জেল প্রদান করেছেন।

আন্দামান সাগরে ট্রলারডুবির ঘটনায় ৯ জনকে জীবিত উদ্ধার

চাঁদপুরে ৪৫টি বাজারে ১ বৈশাখ থেকে বন্ধ হচ্ছে খাজনা উত্তোলন

ফ্যাসিবাদকে পরাজিত করে ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করব : অ্যাড. তারিকুল

আন্দামান সাগরে ট্রলার ডুবে ২৬৪ বাংলাদেশি নিখোঁজ

মহাসড়কে আনসারদের বহনকারী তিন বাসের সংঘর্ষে সাতজন হাসপাতালে

কাজের মান নিয়ে অভিযোগ তোলায় প্রকৌশলীকে বাঁশ নিয়ে দৌঁড়ালেন ঠিকাদার

সরকারি সিদ্ধান্ত ছাড়া নদী থেকে বালু উত্তোলন করা যাবে না : এমপি মানিক

নকলমুক্ত শিক্ষা ও মানবসম্পদ গঠন বিএনপির অঙ্গীকার: ড. খন্দকার মারুফ

বনাঞ্চলের গাছ কেটে পাচারের সময় হাতেনাতে ২৬ রোহিঙ্গা আটক

ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনুমতি ছাড়াই সৌদি ভ্রমণের অভিযোগ