হোম > সারা দেশ > চট্টগ্রাম

কুমিল্লায় দুই ভারতীয় নাগরিক আটক

জেলা প্রতিনিধি, কুমিল্লা উত্তর

কুমিল্লার বুড়িচংয়ে অবৈধভাবে বাংলাদেশে আসায় ভারতীয় দুই নাগরিককে আটক করেছে বিজিবি।

রোববার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন ৬০ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক অধিনায়ক লে. কর্নেল মো. জিয়াউর রহমান।

আটকরা হলেন- ভারতের সিপাহীজলা মধুপুর থানার বিশালঘর পোস্ট অফিসের কোনাবন গ্রামের ধীরেন্দ্র দেব বর্মার ছেলে সঞ্জিত দেব বর্মা ও বিমল দেব বর্মা।

বিজিবি কর্মকর্তা জিয়াউর রহমান বলেন, সকালে সীমান্ত এলাকায় টহল দিচ্ছিল বিজিবি। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে কৈখলা এলাকা থেকে ওই দুজনকে আটক করা হয়। তারা পাসপোর্ট ছাড়াই ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানায় সোপর্দ করা হয়েছে।

সীতাকুণ্ডে পুকুরে মৃত্যুর মিছিল, চার দিনে ঝরল ৫ শিশুর প্রাণ

সাগরপথে মালয়েশিয়া পাচারকালে ৬৯ রোহিঙ্গা উদ্ধার

রাউজানের গুলিতে নিহত যুবদলকর্মী নাছিরের জানাজা সম্পন্ন

কাস্টমস কর্মকর্তা হত্যাকাণ্ডে ৪ আসামির জবানবন্দি, ১ জন রিমান্ডে

পরশুরামে কালবৈশাখীর তাণ্ডবে বিধ্বস্ত ঘরবাড়ি, বিচ্ছিন্ন বিদ্যুৎ অবকাঠামো

নোয়াখালীতে মাটি খননের সময় মর্টার শেল উদ্ধার

দেবিদ্বারে মহাসড়কের পাশে ময়লার ভাগাড়

মতলবে মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত

একসময় এই খালই ছিল বাঁচার ভরসা, এখন অভিশাপ

হাতিয়ায় বজ্রপাতে চা দোকানির মৃত্যু