হোম > সারা দেশ > চট্টগ্রাম

রাঙামাটিতে তিন দিন ধরে বৃষ্টি, পাহাড় ধসে বৃদ্ধের মৃত্যু

জেলা প্রতিনিধি, রাঙামাটি

নিম্নচাপের প্রভাবে রাঙামাটিতে টানা তিন দিন ধরে বৃষ্টিপাতে পাহাড় ধসে বাঘাইছড়ি উপজেলায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা সদরের পশ্চিম নাইল্যাঘোনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মৃত লক্ষ্মী বিলাস চাকমা (৬২) ওই এলাকার মৃত ধরনাচাষ্য চাকমার ছেলে।

একই সময়ে জেলা সদরের পৌরসভার শিমুলতলী এলাকায় একটি পাহাড়ধসের ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহত হয়নি।

এদিকে এতে বেড়ে গেছে পাহাড়ধসের ঝুঁকি। বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। পাহাড়ের পাদদেশে বসবাসরত মানুষকে নিরাপদে সরিয়ে নিতে এবং সম্ভাব্য দুর্যোগ মোকাবিলায় সকাল থেকে মাঠে নেমেছেন জেলা প্রশাসনের কর্মকর্তারা।

সতর্ক অবস্থানে আছে ফায়ার সার্ভিস, পুলিশ, রেড ক্রিসেন্ট ও রোবার স্কাউট দল। পরিস্থিতি মোকাবিলায় জেলায় মোট ৪২টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। এর মধ্যে রাঙামাটি শহরে পূর্বনির্ধারিত ১১টি আশ্রয়কেন্দ্র রয়েছে।

জেলা প্রশাসক নাজমা আশরাফি জানান, বৈরী আবহাওয়ায় যেকোনো দুর্যোগ মোকাবিলায় সব ধরনের প্রস্তুতির পাশাপাশি ঝুঁকিপূর্ণ বসতিদের সরিয়ে নিতে মাঠে তৎপরতা চালানো হচ্ছে।

এদিকে লাগাতার বৃষ্টিপাত হওয়ায় গত রোববার থেকে ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসরত মানুষকে নিরাপদে সরে যেতে মাইকিং করে জেলা প্রশাসন ও রাঙামাটি পৌরসভা কর্তৃপক্ষ। শহরের ২৮ ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করেছে প্রশাসন।

জেডএম

নাফাখুম জলপ্রপাতে ঘুরতে এসে আটকা ৬৯ পর্যটক

ফুলগাজীতে চেক জালিয়াতি করে ৫১ লাখ টাকা আত্মসাৎ

বাঁশখালীতে ২০ হাজার মানুষ পানিবন্দি, ভারি বর্ষণ

চট্টগ্রামে শিশু ইরা মনি হত্যা মামলার রায় পেছাল

সেন্টমার্টিনে ট্রলার চলাচল বন্ধ, বিপাকে এইচএসসি পরীক্ষার্থীরা

ভারি বর্ষণে বিপর্যস্ত বন্দরনগরী চট্টগ্রাম

টেকনাফ-সেন্টমার্টিনে ছয় দিন ধরে বন্ধ নৌ চলাচল

চট্টগ্রামে ৩৩০ মিলিমিটার বৃষ্টি, পাহাড়ধসের শঙ্কা

অতিবর্ষণে চট্টগ্রাম নগরীর সব মাধ্যমিক বিদ্যালয় বন্ধ

দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় নিহত ১, আহত ১৫