হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রাম নগরীতে ৩ লাখ শিশু পাবে হাম-রুবেলা টিকা

চট্টগ্রাম ব্যুরো

ছবি: আমার দেশ

চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকার ৩ লাখ শিশুকে হাম-রুবেলার টিকার আওতায় আনা হচ্ছে। এ লক্ষে ২০ এপ্রিল শুরু হচ্ছে টিকা ক্যাম্পেইন। যা চলবে আগামী ২০ মে পর্যন্ত। ক্যাম্পেইনের মাধ্যমে ৬ মাস থেকে ৫৯ মাস বয়সি শিশুদের টিকা দেওয়া হবে। নগরীর স্বাস্থ্য কেন্দ্র ও হাসপাতালগুলোতে টিকা দিতে পারবেন অভিভাবকরা। ইতোমধ্যে চসিকের স্বাস্থ্য বিভাগ থেকে সকল কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে লালদিঘির পাড়স্থ চসিক লাইব্রেরি ভবনে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি জানান, হাম একটি অতি সংক্রামক রোগ যা শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে নিউমোনিয়া বা মস্তিষ্কের প্রদাহের মতো মারাত্মক জটিলতা তৈরি করতে পারে। তাই জনস্বাস্থ্যের কথা বিবেচনা করে এই ক্যাম্পেইনের মাধ্যমে ৬ মাস থেকে ৫৯ মাস বয়সি ৩ লাখের বেশি শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন।

সংবাদ সম্মেলনে মেয়র জানান, এবারের কর্মসূচি বাস্তবায়নে মহানগরীর ৪১টি ওয়ার্ডকে ৭টি জোনে ভাগ করা হয়েছে এবং প্রতিদিন সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে টিকাদান কার্যক্রম চলবে। বিশেষ করে শ্রমজীবী ও প্রান্তিক মানুষের সুবিধার্থে ৪৮টি স্থায়ী ও ২০৫টি অস্থায়ী টিমের পাশাপাশি সন্ধ্যায় বিশেষ সেশন এবং বাদ পড়া শিশুদের খুঁজে বের করতে ৪১টি মপ-আপ টিম ও ৪১টি সন্ধ্যাকালীন টিমের ব্যবস্থা রাখা হয়েছে। ১৭ ডিজিটের জন্ম নিবন্ধন ব্যবহার করে অনলাইনে নিবন্ধনের মাধ্যমে টিকা গ্রহণের পরামর্শ দেওয়া হলেও মেয়র আশ্বস্ত করেছেন যে, নিবন্ধনের অভাবে কোনো শিশু এই সেবা থেকে বঞ্চিত হবে না। বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে বস্তি ও ঝুঁকিপূর্ণ এলাকার শিশুদের ওপর, যাতে একটি শিশুও এই টিকার বাইরে না থাকে।

চসিক সূত্র জানায়, ক্যাম্পেইনটি সফল করতে ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি সম্পন্ন করেছে চসিক। স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ থেকে শুরু করে মাইকিং ও গণসচেতনতামূলক কার্যক্রম জোরদার করা হয়েছে। মেয়র ডা. শাহাদাত হোসেন এই উদ্যোগকে সফল করতে সাংবাদিক, শিক্ষক, ধর্মীয় নেতৃবৃন্দসহ সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় একটি নিরাপদ ও সুস্থ চট্টগ্রাম গড়ে তোলা সম্ভব। আগামী ২০ এপ্রিল সকালে চসিক জেনারেল হাসপাতালে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন হতে যাচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তর, ইউনিসেফ এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতো আন্তর্জাতিক সংস্থাগুলোর সহযোগিতায় পরিচালিত হবে এই বিশাল টিকাদান কার্যক্রম।

এ সময় আরও উপস্থিত ছিলেন- বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) শেখ ফজলে রাব্বী, সিভিল সার্জন ড. জাহাঙ্গীর আলম, চসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. ইমাম হোসেন রানা, ডা. হোসনে আরা প্রমুখ।

সিআরবিতে আবারো হাসপাতালের উদ্যোগ, পরিদর্শনে আসছেন রেলমন্ত্রী

লামায় ১০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় রাবার ব্যবসায়ীর ওপর হামলা

টোল আদায় করলে মৃত্যু অনিবার্য, পরিবার লাশ খোঁজে পাবেন না

লামায় নদীতে গোসলে নেমে নিখোঁজ মেডিকেল শিক্ষার্থীর লাশ উদ্ধার

চট্টগ্রামে কলেজছাত্রকে নির্মমভাবে হত্যার অভিযোগ

২০২৯ সালের মধ্যে ৪ লেনে উন্নীত হবে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক

জানালা খুললেই তামাকের ধোঁয়া, অসুস্থ হয়ে পড়ছে পাশের মানুষ

টেকনাফে শিকলবন্দি অপহৃত দুই যুবক পালিয়ে এসেছেন

নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটির সঙ্গে বাসের ধাক্কা, নিহত পথচারী

২ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার