হোম > সারা দেশ > চট্টগ্রাম

৫১ হাজার টন জ্বালানি নিয়ে দুটি জাহাজ আসবে বুধবার

চট্টগ্রাম ব্যুরো

প্রতীকী ছবি

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) তত্ত্বাবধানে মালয়েশিয়া থেকে প্রায় ২৬ হাজার টন পরিশোধিত অকটেন ও ২৫ হাজার মেট্রিক টন ফার্নেস অয়েল নিয়ে দুটি জাহাজ আগামীকাল বুধবার বাংলাদেশের জলসীমানায় পৌঁছাবে। জাহাজ দুটি চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গরে আসতে সময় লাগবে আরও এক থেকে দুই দিন।

বিষয়টি নিশ্চিত করেছেন বিপিসির জনসংযোগ কর্মকর্তা ফারজিন হাসান মৌমিতা।

বিপিসি সূত্রে জানা যায়, মার্শাল আইসল্যান্ডের পতাকাবাহী ‘এমটি সেন্ট্রাল স্টার’ নামের জাহাজটি বুধবার (৮ এপ্রিল) বাংলাদেশের জলসীমানায় পৌঁছানোর কথা রয়েছে। বন্দরের বহির্নোঙ্গরে আসতে জাহাজটির সময় লাগবে আরও এক বা দুই দিন।

এছাড়া একই দিনে 'এমটি ইস্টার্ন কুইন্স' নামের ফার্নেস অয়েলবাহী জাহাজও বুধবার বাংলাদেশের জলসীমানায় পৌঁছাবে। দুটি জাহাজ একই সময়ে বহির্নোঙ্গরে পৌঁছানোর কথা রয়েছে।

বিপিসির কর্মকর্তরা জানিয়েছেন, জাহাজগুলো জেটিতে ভিড়লেই দ্রুততার সঙ্গে খালাস কার্যক্রম শুরু করা হবে। চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যেও জ্বালানির আমদানি ও সরবরাহব্যবস্থা ঠিক রাখতে বিপিসি কাজ করছে।

চট্টগ্রামের আন্ডারওয়ার্ল্ডে নতুন নাম ডেভিড ইমন

পূর্বাঞ্চল রেলওয়েতে ইঞ্জিন সংকটে যাত্রী ও পণ্য পরিবহনে বিপর্যয়

বান্দরবানের বন্যা পরিস্থিতি নিয়ে প্রতিমন্ত্রীর জরুরি মতবিনিময় সভা

ভবিষ্যতে‌ শিক্ষার্থীদের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে: বোর্ড চেয়ারম্যান

সীতাকুণ্ডে ত্রাণ নিয়ে ছুটছে প্রশাসন

বৃত্তি পরীক্ষায় পশ্চিম শোশালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ঈর্ষণীয় সাফল্য

বন্যাদুর্গত পরিবারের পাশে আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া

বন্যা-পরবর্তী পুনর্বাসনই সরকারের প্রধান লক্ষ্য

পটিয়ায় পদ্ম গোখরো সাপের ১২টি ডিম উদ্ধার

দুর্যোগে সরকার জনগণের পাশে রয়েছে