হোম > সারা দেশ > চট্টগ্রাম

রায়পুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

উপজেলা প্রতিনিধি, ‎রায়পুর (লক্ষ্মীপুর)

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার উত্তর চরআবাবিল ইউনিয়নের ৬নং ওয়ার্ডে পানিতে ডুবে সামিয়া আক্তার (১২) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত সামিয়া ওই এলাকার পলাশ হোসেন ও সোনিয়া আক্তারের মেয়ে।

‎স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বাড়ির পাশে বেড়ি খালে গোসল করতে নামে সামিয়া। কিছুক্ষণ পর তাকে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে খালের পানিতে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয়রা জানান, সামিয়া খুবই প্রাণবন্ত ও হাসিখুশি মেয়ে ছিল। তার অকাল মৃত্যু কেউ মেনে নিতে পারছেন না।

‎এদিকে এলাকাবাসী শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে সুরক্ষাব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন।

বিচার বিভাগকে নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে: হাসনাত আবদুল্লাহ

চট্টগ্রামে ডিসির ছয় মাসপূর্তিতে ব্যতিক্রমী আয়োজন

প্রধানমন্ত্রীর বিরুদ্ধে স্লোগান দিয়ে আ.লীগ আইনজীবীদের মহড়া

সেনা কর্মকর্তা তানজিম হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড, যাবজ্জীবন ৯

হাতি-মানুষ দ্বন্দ্ব নিরশনে বন বিভাগের বৈঠক

উখিয়ায় বেপরোয়া ডাম্পারের ধাক্কায় প্রাণ গেল নারীর

৭০ বছরের জরাজীর্ণ স্বাস্থ্য কমপ্লেক্স ভবন উন্নয়নের আশ্বাস এমপি শামসুন্নাহারের

মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’: জামায়াত এমপি শাহজাহান

সরকার বিচার বিভাগের স্বাধীনতা কেড়ে নিচ্ছে: হাসনাত আব্দুল্লাহ

চট্টগ্রামে শিশু হত্যা মামলায় একজনের ১০ বছর কারাদণ্ড