হোম > সারা দেশ > চট্টগ্রাম

তিতাসে লতিফ হত্যায় জড়িত একজন আটক

তিতাস (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার তিতাস উপজেলায় চঞ্চল্যকর আব্দুল লতিফ ভূঁইয়া(৪৫) হত্যায় জড়িত একজনকে আটক করে তিতাস থানা পুলিশের নিকট সোপর্দ করেছেন স্থানীয়রা।

বুধবার সকালে তাকে মানিককান্দি গ্রাম থেকে আটক করা হয়। আটকৃত ব্যক্তি মো. রাজিব (২০) সে মানিককান্দি গ্রামের জসিম উদ্দিনের ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করেছেন তিতাস থানার ওসি মো. মমিরুল হক।

স্থানীয় সূত্রে জানা যায়, লতিফ হত্যাকাণ্ডের সময় রাজিব সরাসরি জড়িত ছিল এবং জিজ্ঞাসাবাদ করলে হত্যাকাণ্ডে জড়িত সকলের নাম পাওয়া যাবে বলে নিহত লতিফের স্বজনদের দাবি। এদিকে লতিফ হত্যার ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।

ওসি মমিরুল হক বলেন, মানিককান্দি গ্রামে লতিফ হত্যাকে ঘিরে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ওই গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন রেখেছি। নিহতের স্বজনরা রাজিব নামের একজনকে আটক করে মারধর করে ডিউটিরত পুলিশের নিকট সোপর্দ করেছেন।

প্রসঙ্গত মানিকান্দি গ্রামের মৃত ধনু ভূঁইয়ার ছেলে আবদুল লতিফ ভূঁইয়াকে (৪৫) সোমবার রাতে প্রতিপক্ষের লোকজন দাঁড়ালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। পরে ঢাকা পঙ্গু হাসপাতালে নেওয়ার পর লতিফ মারা যায়। ভিটিকান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল হোসেন মোল্লা ছেলে যুবলীগ নেতা জহির মোল্লা (৩০) হত্যা মামলার আসামি ছিলেন আব্দুল লতিফ ভূঁইয়া।

কেপিএম পেপার মিলস পরিদর্শনে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার

১১ দিন ধরে নিখোঁজ মাদ্রাসাছাত্র, খুঁজে পেতে পরিবারের আকুতি

মাইক্রোর ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের, আহত ২

জনবল সংকটে রাজস্থলীতে ভেঙে পড়েছে প্রশাসনিক কার্যক্রম, সেবাবঞ্চিত মানুষ

২১ বছর ধরে বন্ধ পুঁটিবনিয়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়

সীতাকুণ্ডে নাগরিক সেবা থেকে বঞ্চিত হয়ে ভোগান্তির শিকার পৌরবাসী

ফেনীতে সিএনজি-পিকআপ সংঘর্ষে মা-মেয়েসহ নিহত ৩, আহত ৬

উৎসবে নিত্যপণ্যের দাম কমানোর ব্যাতিক্রমি উদ্যগ

চাঁদপুরে স্ত্রীর ছবি বুকে ধরে স্বামীর আত্মহত্যা

গাইবান্ধায় শিবির নেতা হত্যার প্রতিবাদে লক্ষ্মীপুরে বিক্ষোভ