হোম > সারা দেশ > চট্টগ্রাম

মুসলিম কিশোরীকে সাতদিন বন্দী রেখে ধর্ষণ, পলাতক জয় কুরি

উপজেলা প্রতিনিধি, ‎রায়পুর (লক্ষ্মীপুর)

জোরকরে তুলে নিয়ে ১৪ বছরের এক মুসলিম কিশোরীকে সাতদিন আটকে রেখে যৌন নির্যাতনের অভিযোগে মামলা হয়েছে এক হিন্দু যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় আদালতে মামলা হলেও কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

‎এ ঘটনায় শনিবার (৩০ আগস্ট) ভুক্তভোগী তরুণীর করা মামলা আদালত থেকে রেকর্ড করেছে রায়পুর থানা পুলিশ। অভিযুক্ত হিন্দু যুবক জয় কুরি (২৫) তার অপর তিন সহযোগী আত্মগোপনে রয়েছেন।

জানা গেছে, জেলা শহরের একটি বাসায় সাতদিন আটকে রেখে ধর্ষণ করেছে ওই কিশোরীকে।

‎‎ভুক্তভোগীর অভিযোগ, গত ২৫ আগস্ট সন্ধ্যায় বাসার সামনে থেকে মুখে রুমাল চেপে তাকে মাইক্রোবাসে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যায় জয় কুরি ও তার সহযোগীরা। সেখানে সাতদিন আটকে রেখে শারীরিক নির্যাতন ও ধর্ষণ করা হয়। পরবর্তীতে শনিবার সন্ধ্যায় রায়পুর শহরের মৎস্য প্রজনন ও প্রশিক্ষণ কেন্দ্রের সামনে অসুস্থ অবস্থায় ফেলে পালিয়ে যায় তারা। স্থানীয় এক পথচারী তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করলে চিকিৎসকের পরামর্শে পরিবারের সদস্যরা বাসায় নিয়ে যান।

‎‎মামলার এজাহারে বলা হয়েছে, শহরের পুর্বলাচ গ্রামের কামাল ভুইয়া সড়কের হনার বাড়ির স্বর্ণ ব্যবসায়ী অনন্ত কুরির ছেলে জয় কুরিসহ তিন থেকে চারজন এ ঘটনায় জড়িত। জয় কুরির খোঁজে তার বাড়িতে গেলে তার মা-বাবা খারাপ আচরণ করেন বলেও উল্লেখ করা হয়েছে।

‎‎মামলার তদন্তকারী কর্মকর্তা রায়পুর থানার এসআই মিল্টন সাংবাদিকদের বলেন, ‘ধর্ষণের ঘটনায় মূল আসামিকে আটকের চেষ্টা চলছে।’

চট্টগ্রামে ক্রোকারিজের দাম বাড়ায় চাপে ক্রেতা

বৈধ কাগজ থাকার পরও ৩৩৪ বস্তা জিরা জব্দ, ৭৪ বস্তার হদিস নেই

মেধাবী ও ফার্স্ট বেঞ্চের শিক্ষার্থীরা রাজনীতিতে আসতে চায় না: নুরুল আমিন এমপি

‘শেখ হাসিনাকে পুনর্বাসনে ডিসেম্বরে জীবন বাজি রেখে মাঠে নামবে’, এসপি জাহাঙ্গীরের মেসেজ

চট্টগ্রামে আট মাসে আ.লীগের বিরুদ্ধে কত অভিযান

লোহাগাড়ায় উজাড় হচ্ছে বনাঞ্চল, হুমকির মুখে কৃষি ও জনস্বাস্থ্য

হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি গ্রেপ্তার

ফেনী সীমান্তে বিজিবির অভিযানে দুটি বিদেশি পিস্তল উদ্ধার

চকরিয়ায় বন্য হাতির আক্রমণে প্রাণ গেল বৃদ্ধের

আগামী দিনে সরকারি দল হবে জামায়াত: এটিএম মাছুম