হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামের লোহাগাড়ায় জালনোট চক্রের ৩ সদস্য আটক

উপজেলা প্রতিনিধি, লোহাগাড়া (চট্টগ্রাম)

চট্টগ্রামের লোহাগাড়ায় থানার পুলিশ তল্লাশি চালিয়ে ৩১ হাজার টাকার জালনোটসহ চক্রের তিন সদস্যকে আটক করেছে।

শনিবার বিকাল সাড়ে চারটায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ার চুনতি রেঞ্জ ফরেস্ট অফিস কার্যালয়ের সামনে একটি প্রাইভেটকারে তল্লাশি করা হয়। এ সময় জালনোটসহ তিনজনকে আটক করা হয়।

আটকৃতরা হলেন মোহাম্মদ মোদ্দাচ্ছির (২৫) ও তার বোন খাদিজা (১৭)। কক্সবাজার জেলার রাজাপালং ইউনিয়নের পাতাবাড়ির নলবুনিয়াপাড়ার মৃত শওকত আলীর সন্তান তারা। অপরজন হালিমা আক্তার (১৮) কক্সবাজারের বালুখালি রোহিঙ্গা ক্যাম্প-১২-এর এইচ-১৩ আনোয়ার মাঝি ব্লকের ছলিমুল্লাহর মেয়ে।

লোহাগাড়া থানার ওসি আরিফুর রহমান বলেন, নিয়মিত অভিযানে ৩১ হাজার টাকার জালনোটসহ ৩ জনকে আটক করা হয়েছে।

উদ্ধারকৃত জালনোটগুলো উখিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে সংগ্রহ করে বিক্রির জন্য চট্টগ্রাম নিয়ে যাচ্ছিলেন তারা। আজ সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে।

সাবেক মেয়র মনজুরসহ ২৯ জনের নামে মামলা

১৮ মামলার আসামি ‘সাদা আনোয়ার’ গাঁজাসহ গ্রেপ্তার

চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ ইউএনও কুমিল্লার মাহমুদা জাহান

বিএনপি আবারও আ.লীগের ফাঁদে পড়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

যুবদলের কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে চট্টগ্রামে মিছিল

চৌদ্দগ্রামে মাদকে বাধা দেওয়ায় গ্রামবাসীর ওপর হামলা, গ্রেপ্তার ১

কাফনের কাপড় পরে নিষিদ্ধ যুবলীগের ৫৮ সেকেন্ডের মিছিল

কুমিল্লায় ফেসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ব্যবসায়ীর জিডি

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

কুমিল্লায় পাঁচ মাসে এইডসে ৭ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৩৭