ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ ফয়জুল করিম বলেছেন, স্বাধীনতার ৫৪ বছর পরও কোনো সরকারই দেশে সাম্য রক্ষা করতে পারেনি। ইসলামি নীতি আদর্শের বাইরে কোনো শান্তি আসতে পারে না। কাজেই সব মার্কা দেখা শেষ, হাতপাখার বাংলাদেশ।
রোববার কক্সবাজারের কুতুবদিয়া উপজেলা গেটে আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সংগঠনটির কুতুবদিয়া শাখা সভাপতি মাওলানা মোহাম্মদ ইদ্রিসের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন মহেশখালী উপজেলার সাবেক চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন, মুহাদ্দিস আমিরুল ইসলাম, ইসলামী ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগর সাবেক সভাপতি মাওলানা মুস্তাফিজুল হক চৌধুরী প্রমুখ।
সমাবেশ শেষে রাতে ধুরুং হাইস্কুল অ্যান্ড কলেজ স্টেডিয়ামে বাংলাদেশ মুজাহিদ কমিটি আয়োজিত ওয়াজ মাহফিল ও হালাকায়ে জিকিরে যোগ দেন।