হোম > সারা দেশ > চট্টগ্রাম

চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার

উপজেলা প্রতিনিধি, ‎রায়পুর (লক্ষ্মীপুর)

লক্ষ্মীপুরের রায়পুরে অফিস খরচের নামে চাঁদা আদায়ের অভিযোগে বিএনপির এক নেতাকে বহিষ্কার করেছে পৌর বিএনপি। ‘চাঁদা তুলতে গিয়ে গণধোলাইয়ের শিকার বিএনপি নেতা’ শিরোনামে আমার দেশ অনলাইনসহ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় উঠার পর মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাতে বহিষ্কারের এ সিদ্ধান্ত জানানো হয়।

‎সোমবার দুপুরে রায়পুর থানার পাশের সিএনজি স্ট্যান্ডে পৌর বিএনপির ১নং ওয়ার্ড সাংগঠনিক সম্পাদক হুমায়ূন কবির লস্কর চালক ও স্থানীয়দের হাতে গণধোলাইয়ের শিকার হন। অভিযোগ ছিল, তিনি নিয়মিত সিএনজি চালকদের কাছ থেকে টাকা দাবি করতেন। ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা ব্যাপক সমালোচনার জন্ম দেয়।

‎পরদিন মঙ্গলবার রাতে রায়পুর পৌর বিএনপির সভাপতি এবিএম জিলানী ও সাধারণ সম্পাদক নজরুল ইসলাম লিটন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নুর ই আলম মুকুল স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে হুমায়ূন লস্করকে বহিষ্কার করা হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, কেনো স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তার জবাব তিনদিনের মধ্যে লিখিতভাবে দিতে হবে।

‎রায়পুর পৌর বিএনপির সভাপতি এবিএম জিলানী বলেন, রায়পুর পৌরসভায় কোনো ধরনের চাঁদাবাজির ঠাঁই হবে না। বিএনপি সবসময় গণমানুষের জন্য কাজ করে। যারা অপকর্মে লিপ্ত হয়ে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

চান্দিনায় সাংবাদিক হয়রানি: এসি ল্যান্ড ফয়সালকে জৈন্তাপুরে বদলি

নদীতে ভাসমান ট্যাংকার থেকে ৩৭ হাজার লিটার ডিজেল জব্দ

প্রধান শিক্ষিকাকে লাথি মারা সেই আ.লীগ নেতা সুজন গ্রেপ্তার

মাদক ও চাঁদাবাজদের বিরুদ্ধে জিরো টলারেন্স: সিএমপি কমিশনার

মুক্তিযুদ্ধকে অস্বীকারকারীরা এ দেশে রাজনীতি করার অধিকার নেই: বুলু

বেশি দামে এলপিজি গ্যাস বিক্রি করায় দুই প্রতিষ্ঠানের জরিমানা

চট্টগ্রামে জুলাইয়ের ৬৯ মামলা, অগ্রগতি ৯০ শতাংশ

টিসিজেএ নির্বাচনে সভাপতি এনামুল, সাধারণ সম্পাদক মামুন

মর্টার শেল নিষ্ক্রিয় করতে ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়ায় ‘বোম্ব ডিসপোজাল ইউনিট’

বাঁশখালীতে মাকে হত্যা মামলায় ছেলে-পুত্রবধূ গ্রেপ্তার