হোম > সারা দেশ > চট্টগ্রাম

পরীক্ষার্থী ও অভিভাবকদের স্বস্তিতে এমপির ব্যতিক্রমী উদ্যোগ

তীব্র গরমে

চট্টগ্রাম ব্যুরো

ছবি. আমার দেশ

তীব্র দাবদাহের মাঝেই শুরু হচ্ছে ২০২৬ সালের এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষা। চট্টগ্রামের বিভিন্ন কেন্দ্রে পরীক্ষার্থীদের স্বস্তিদায়ক পরিবেশ নিশ্চিত করতে এবং বাইরে অপেক্ষারত অভিভাবকদের কষ্ট লাঘবে এবারও এগিয়ে এসেছেন চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান। গত বছরের সফলতার ধারাবাহিকতায় এবারও তিনি কেন্দ্রগুলোতে বিশুদ্ধ বোতলজাত খাওয়ার পানি, ছায়াযুক্ত স্থানে অপেক্ষার জায়গা এবং অভিভাবকদের জন্য আরামদায়ক বসার সুব্যবস্থা করেছেন।

মঙ্গলবার সকাল থেকেই সংসদ সদস্যের বিশেষ প্রতিনিধিদল নগরীর ১০টি পরীক্ষাকেন্দ্রে এসব সেবা পৌঁছে দিতে সক্রিয় থাকবে। মাসব্যাপী এই পরীক্ষার পুরোটা সময় বিরতিহীনভাবে চলবে এই মানবিক কার্যক্রম। বিশেষ করে কাঠফাটা রোদে অভিভাবকদের ভোগান্তি কমাতে কেন্দ্রের অদূরে ছায়ার ব্যবস্থার পাশাপাশি নিরাপদ বোতলজাত পানির সংস্থান রাখা হয়েছে প্রতিটি পয়েন্টে। সংসদ সদস্যের নির্দেশে তার স্বেচ্ছাসেবক টিম সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে শিক্ষার্থীদের এই বড় অর্জনের পথে পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেছেন। গত বছরের মতো এবারও এই জনবান্ধব উদ্যোগ সাধারণ শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ব্যাপক প্রশংসা কুড়াচ্ছে।

জানা যায়, একজন দায়বদ্ধ জনপ্রতিনিধি হিসেবে পরীক্ষার্থীদের আত্মবিশ্বাস বজায় রাখা এবং একটি সুন্দর পরিবেশে পরীক্ষা সম্পন্ন করার লক্ষ্যেই এই বিশেষ আয়োজন করা হয়েছে।

সাঈদ আল নোমান জানান, তীব্র গরমের এই প্রতিকূল পরিস্থিতির মাঝেই শিক্ষার্থীদের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ ধাপ এসএসসি পরীক্ষা শুরু হচ্ছে। আমি জানি, এই আবহাওয়ায় পরীক্ষা দেওয়া তাদের জন্য যেমন চ্যালেঞ্জিং, তেমনি বাইরে অপেক্ষারত অভিভাবকদের জন্যও এটি বেশ কষ্টের। গতবারের মতো এবারও আমি এবং আমার টিম তাদের পাশে থাকার সিদ্ধান্ত নিয়েছি। আমরা চেষ্টা করেছি প্রতিটি পরীক্ষাকেন্দ্রের বাইরে পর্যাপ্ত বিশুদ্ধ পানি এবং অভিভাবকদের জন্য ছায়াযুক্ত আরামদায়ক বসার ব্যবস্থা নিশ্চিত করতে।

শিক্ষার্থীদের বলব, এই প্রচণ্ড গরমে নিজের শরীরের যত্ন নেবে এবং পর্যাপ্ত পানি পান করবে। তোমরা শুধু একা নও, তোমাদের প্রতিটি লড়াইয়ে আমরা সব সময় সঙ্গে আছি। ভয় পাওয়ার কিছু নেই, তোমরা আত্মবিশ্বাসের সঙ্গে মনোযোগ দিয়ে পরীক্ষা দাও। তোমাদের পরিশ্রম আর বাবা-মায়ের দোয়ায় তোমরা নিশ্চয়ই সফল হবে। সব পরীক্ষার্থীর জন্য আমার অন্তরের গভীর থেকে রইল অনেক অনেক শুভকামনা ও দোয়া।

বাদীর কাছ থেকে ৪০ হাজার টাকা আদায়ের অভিযোগ ডিবি পুলিশের বিরুদ্ধে

এসি ও সিসি ক্যামেরার সেই মাদক আস্তানা গুঁড়িয়ে দিল প্রশাসন

নোয়াখালী জেনারেল হাসপাতাল পরিদর্শনে ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী, তত্ত্বাবধায়ক প্রত্যাহার

একনেকে অনুমোদন পেল আনোয়ারার চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প

প্রজেক্টরে খেলা দেখার ব্যবস্থা করলেন ইউএনও

রাউজানে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

প্রেসক্লাব থেকে সাংবাদিককে তুলে নিয়ে মারধর: আটক ২, হোটেল সিলগালা

রোহিঙ্গা ক্যাম্পে আইন-শৃঙ্খলা রক্ষায় কঠোর নির্দেশনা

টেকনাফে সাড়ে ৬ কোটি টাকা মূল্যের ইয়াবাসহ কারবারি আটক

অনুমতি ছাড়াই ইউপি চেয়ারম্যানের বিদেশ সফর, তদন্তে এসিল্যান্ডের গড়িমসি