হোম > সারা দেশ > চট্টগ্রাম

গভীর সমুদ্রে কমলনগরের ১১ জেলেকে অপহরণ, মুক্তিপণ দাবি

উপজেলা প্রতিনিধি, কমলনগর (লক্ষ্মীপুর)

ছবি: সংগৃহীত

গভীর সমুদ্রে মাছ শিকারে গিয়ে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার ১১ জন জেলে জলদস্যুদের হাতে অপহৃত হয়েছেন। এদের মধ্যে চারজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। এরা হলেন মজিদ মাঝি (৫৫), মো. সিরাজ মাঝি (৫০), মো. সোলেমান মহাজন (৩৪), মো. ইব্রাহিম (৩০)।

অপহরণকৃত সবাই উপজেলার পাটোয়ারীর হাট ও চর ফলকনের স্থায়ী বাসিন্দা। অন্যদের তথ্য এখনো জানা যায়নি।

ট্রলারের মালিক মো. হানিফ মাঝি জানান, গত পরশু সকালে ট্রলার নিয়ে এরা ১১ জন মাঝি-মহাজন সাগরে মাছ শিকারে যায়। পথে সন্দ্বীপের পশ্চিমে ডেংগারচরে ট্রলারসহ তাদের জলদস্যুরা অপহরণ করে। গতকাল রাতে তার ভাই অপহরণকৃত সোলেমানের ফোন থেকে ১ লাখ ২০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়। মুক্তিপণের টাকা দিতে ফোনে একাধিকবার যোগাযোগ করেও তাদের হদিস পাওয়া যাচ্ছে না। তারা জীবিত নাকি মৃত বুঝতে পারছি না।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ তৌহিদুল ইসলাম বলেন, গভীর সমুদ্রে মাছ শিকারে গিয়ে ১১ জন জেলে অপহৃত হয়েছে এমন কোনো তথ্য জানা নেই। তবে খোঁজ নিয়ে জানা যেতে পারে।

উচ্ছেদের এক সপ্তাহ পরেই পুরোনো রূপে ফিরল নিমসার বাজার

চাঁদপুরে ডাকাতিয়ায় দুই শিশু নিখোঁজ, একজনের লাশ উদ্ধার

দেড় ঘণ্টার দুধের হাটে লাখ টাকার বেচাকেনা

ব্রাহ্মণবাড়িয়ার তিতাসে দেশের প্রথম গভীর অনুসন্ধান কূপ

উন্নয়নের নামে হাজার কোটি টাকা লুটপাট

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে মাদার ভেসেলের জট

চট্টগ্রামে গণপরিবহনে ভাড়া নিয়ে নৈরাজ্য

লক্ষ্মীপুরে বিশেষ অভিযানে ২৪ ড্রাম অবৈধ ডিজেল উদ্ধার, গ্রেপ্তার ১

ড্রোন হামলায় নিহত জাহেদ, দেড় মাস পর সন্দ্বীপে—অশ্রুসিক্ত বিদায়

সিআরবিতে হাসপাতাল নির্মাণে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: রেলমন্ত্রী