হোম > সারা দেশ > চট্টগ্রাম

কাপ্তাইয়ে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট জব্দ

উপজেলা প্রতিনিধি, (কাপ্তাই) রাঙামাটি

রাঙামাটি কাপ্তাই ওয়াগ্গা ইউনিয়ন এলাকায় পাচারকালে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিপুল পরিমাণ বিদেশী সিগারেট জব্দ করেছে বিজিবি।

বৃহস্পতিবার রাতে কাপ্তাই ব্যাটালিয়ন (৪১বিজিবি) অধিনায়ক লে. কর্নেল কাওসার মেহেদী, সিগন্যালস-এর নেতৃত্বে টহল দল উপজেলার বটতলীপাড়া এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানে ভারতীয় ৩৫০০ প্যাকেট ওরিস, ১৫২৩০ প্যাকেট ইজি লাইট এবং ১৭৫০০ প্যাকেট প্যাট্রনসহ সর্বমোট ৩৬২৩০ প্যাকেট সিগারেট আটক করা হয়। আটককৃত সিগারেটের মূল্য ৮৭ লাখ ৫২হাজার ৯শ'টাকা।

বিজিবি জানান, ভবিষ্যতেও এ ধরনের চোরাচালান প্রতিরোধ কার্যক্রম অব্যাহত থাকবে।

প্রধান শিক্ষিকাকে লাথি মারা সেই আ.লীগ নেতা সুজন গ্রেপ্তার

মাদক ও চাঁদাবাজদের বিরুদ্ধে জিরো টলারেন্স: সিএমপি কমিশনার

মুক্তিযুদ্ধকে অস্বীকারকারীরা এ দেশে রাজনীতি করার অধিকার নেই: বুলু

বেশি দামে এলপিজি গ্যাস বিক্রি করায় দুই প্রতিষ্ঠানের জরিমানা

চট্টগ্রামে জুলাইয়ের ৬৯ মামলা, অগ্রগতি ৯০ শতাংশ

টিসিজেএ নির্বাচনে সভাপতি এনামুল, সাধারণ সম্পাদক মামুন

মর্টার শেল নিষ্ক্রিয় করতে ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়ায় ‘বোম্ব ডিসপোজাল ইউনিট’

বাঁশখালীতে মাকে হত্যা মামলায় ছেলে-পুত্রবধূ গ্রেপ্তার

লক্ষ্মীপুরে বিদ্যুৎস্পৃষ্টে ইটভাটার দুই শ্রমিকের মৃত্যু

বিশ্রাম নিতে গিয়ে ইটভাটায় বিদ্যুৎস্পৃষ্টে দুজনের মৃত্যু