হোম > সারা দেশ > চট্টগ্রাম

সরকারকে নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে: তারেক রহমান

জেলা প্রতিনিধি, কুমিল্লা উত্তর

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার গঠন হওয়ার পর থেকেই আমরা সমর্থন দিয়ে আসছি। আমরা চাই বর্তমান সরকার সফল হোক। কারণ দেশের মানুষের অধিকার রক্ষায় যা যা প্রয়োজন সেসব কাজ করবে তারা। কেননা ন্যায্য অধিকারগুলো লুণ্ঠিত করেছিল স্বৈরাচারী সরকার। তবে কিছুদিন ধরে দেখছি, এ সরকারের বিভিন্ন বিষয় নিয়ে জনগণের মনে প্রশ্ন দেখা দিয়েছে।

মঙ্গলবার বিকেলে কুমিল্লা নগরীর কান্দিরপাড় টাউন হল মাঠে মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, একটি দেশের পরিকল্পনা বাস্তবায়ন করতে হলে প্রয়োজন নির্বাচন। জনগণ ভোট দিয়ে নিজেদের পছন্দের সরকার গঠন করবে। রাজনৈতিক দল হিসেবে জনগণের কাছে যাওয়া আমাদের কর্তব্য। তাদের কাছে ভোট চাইতে হবে। জনগণই সকল রাজনৈতিক ক্ষমতার উৎস। আমরাও তাদের ওপর আস্থা রাখি।

তিনি বলেন, আমাদের হাজারো কর্মী শহীদ হয়েছেন। শিকার হয়েছেন গুম-খুনের । বাকস্বাধীনতা প্রতিষ্ঠার জন্য গায়েবি মামলা হয়েছে হাজারও নেতাকর্মীর বিরুদ্ধে। তবু আমরা সংগ্রাম চালিয়ে যাবো। এজন্য দলের ভিত্তি আরও মজবুত করতে হবে।

তিনি আরও বলেন, আমরা আর অস্থিরতা চাই না। দেশের অর্থনীতি, স্বাস্থ্য, শিক্ষা, নির্বাচন ও প্রশাসনসহ সব কাঠামো ধ্বংস করে দিয়েছিল পলাতক সরকার। দেশে স্থিতিশীলতা আনা অত্যন্ত প্রয়োজন। আমরা এই সরকারকে সহযোগিতা করতে চাই। এই সরকার যত দ্রুত নিরপেক্ষ একটি নির্বাচন দেবে, তত দ্রুতই দেশে স্থিতিশীলতা বজায় থাকবে।

মহানগর বিএনপির আহ্বায়ক উদবাতুল বারী আবুর সভাপতিত্বে ও সদস্যসচিব ইউসুফ মোল্লা টিপুর সঞ্চালনায় সমাবেশে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরী, কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকারিয়া তাহের সুমন, বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক আমিনুর রশিদ ইয়াছিন প্রমুখ।

শুরুতে জাতীয় সংগীত ও দলীয় সংগীত পাঠ করে বেলুন উড়িয়ে সম্মেলন উদ্বোধন করেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু। সম্মেলন শেষে সভাপতি পদে উদবাতুল বারী আবু, সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু ও সাংগঠনিক সম্পাদক রাজিউর রহমান রাজীবের নাম ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট আলী আক্কাস ।

সীতাকুণ্ডে পুকুরে মৃত্যুর মিছিল, চার দিনে ঝরল ৫ শিশুর প্রাণ

সাগরপথে মালয়েশিয়া পাচারকালে ৬৯ রোহিঙ্গা উদ্ধার

রাউজানের গুলিতে নিহত যুবদলকর্মী নাছিরের জানাজা সম্পন্ন

কাস্টমস কর্মকর্তা হত্যাকাণ্ডে ৪ আসামির জবানবন্দি, ১ জন রিমান্ডে

পরশুরামে কালবৈশাখীর তাণ্ডবে বিধ্বস্ত ঘরবাড়ি, বিচ্ছিন্ন বিদ্যুৎ অবকাঠামো

নোয়াখালীতে মাটি খননের সময় মর্টার শেল উদ্ধার

দেবিদ্বারে মহাসড়কের পাশে ময়লার ভাগাড়

মতলবে মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত

একসময় এই খালই ছিল বাঁচার ভরসা, এখন অভিশাপ

হাতিয়ায় বজ্রপাতে চা দোকানির মৃত্যু