হোম > সারা দেশ > চট্টগ্রাম

বিশ্বকাপ রেফারির বিরুদ্ধে অভিযোগ নিয়ে থানায় নোয়াখালীর যুবক

জেলা প্রতিনিধি, নোয়াখালী

জেলা প্রতিনিধি, নোয়াখালী

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো ও ফরাসি রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়েরের বিরুদ্ধে লিখিত অভিযোগ নিয়ে থানায় এসেছেন নোয়াখালীর এক যুবক। মঙ্গলবার রাতে আর্জেন্টিনা-মিশরের ম্যাচে জালিয়াতির অভিযোগ তুলে তিনি থানায় আসেন। অভিযোগে ফিফা সভাপতি ও ম্যাচ রেফারি ছাড়াও ১৫/২০ জন প্রতারক ওই ঘটনায় জড়িত বলে উল্লেখ করেন।

তবে তার অভিযোগ নেওয়া হয়নি বলে জানিয়েছেন সুধারাম থানার ওসি মোহাম্মদ কামরুল ইসলাম।

তিনি বলেন, ‘তরুণ অভিযোগ নিয়ে থানায় এসেছে। তার অভিযোগ আমাদের নেওয়ার কোনো সুযোগ নেই। পরে ওই তরুণকে বুঝিয়ে বলার পর অভিযোগ নিয়ে চলে যান।’

জানা গেছে, অভিযোগ নিয়ে থানায় আসা মো. রাকিব (২২) সদর উপজেলার কালাদরাপ ইউনিয়নের মান্দারতলী গ্রামের মো. সিরাজের ছেলে।

বুধবার সাড়ে রাত ৮টার সময় তিনি অভিযোগ নিয়ে সুধারাম থানায় আসেন। অভিযোগে মিশর-আর্জেন্টিনা ম্যাচে পূর্বপরিকল্পিত জালিয়াতি ও কোটি কোটি মানুষের আবেগ নিয়ে খেলা করার দাবি তুলেন। এরজন্য ৫ কোটি টাকা ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন।

নিজেকে একজন সাধারণ ও আইন মান্যকারী ফুটবল সমর্থক হিসেবে দাবি করেছেন।

অভিযোগে রাকিব উল্লেখ করেন, মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ১০টার দিকে আর্জেন্টিনা বনাম মিশরের ম্যাচ শুরু হয়। তিনি ও তার এলাকার ক্রীড়ামোদী শুভাকাঙ্ক্ষীরা স্থানীয় করমুল্যা বাজারে বসে ম্যাচটি দেখতে আসেন। ম্যাচের শুরু থেকেই বিবাদী রেফারি এবং ফিফা সভাপতি সুপরিকল্পিতভাবে একটি নির্দিষ্ট দলকে সুবিধা দেওয়ার লক্ষ্যে নানামুখী প্রতারণা ও পক্ষপাতমূলক আচরণের আশ্রয় নেন।

ম্যাচের ১৪ মিনিটে মিসর একটি দর্শনীয় গোল করে এগিয়ে যাওয়ার পরপরই রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়েরে ফিফা সভাপতির প্ররোচনায় ক্ষিপ্ত হয়ে ওঠেন। এর ঠিক ৫ মিনিটের মাথায় তিনি আর্জেন্টিনাকে সম্পূর্ণ অন্যায্য একটি পেনাল্টি উপহার দেন। পরবর্তী ২৫ মিনিটে মিসরের আরেক গোল রেফারি প্রথমে মেনে নিলেও ৩ মিনিটের মাথায় তা বাতিল ঘোষণা করেন।

অভিযোগে আরো বলা হয়, ম্যাচের শেষভাগে মিসরীয় ফুটবলাররা গোল করার চেষ্টা করলে রেফারি উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাদেরকে একের পর এক হলুদ কার্ড এবং দলটির প্রধান কোচকে অন্যায়ভাবে লাল কার্ড প্রদর্শন করে হয়রানি করেন। এতে মিসর দলের খেলোয়াড়দের মানসিক মনোবল ভেঙে পড়ে এবং আর্জেন্টিনার জন্য ম্যাচ জয়ের পথ সুগম করে দেওয়া হয়।

অভিযোগে রাকিব দাবি করেন, ফিফার এমন চরম পক্ষপাতিত্ব এবং রেফারিংয়ের নামে জালিয়াতির কারণে তিনি এবং বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা কোটি কোটি মিসর সমর্থক চরম হতাশা ও মানসিক যন্ত্রণার সম্মুখীন হয়েছেন। অনেক সমর্থকের সামাজিক ও মানসিক বিপর্যয়ের আশঙ্কা তৈরি হয়েছে। আর এ অপূরণীয় ক্ষতির কারণেই ফিফা থেকে ৫ কোটি টাকা ক্ষতিপূরণ আদায় এবং আন্তর্জাতিক আইনের আওতায় বিবাদীদের বিচারের মুখোমুখি করা অত্যন্ত জরুরি।

রাকিব মনে করেন এ অন্যায়ের বিচার হওয়া উচিৎ। যার কারণে থানায় লিখিত অভিযোগ করেছেন। তবে পুলিশ অভিযোগটি মামলা হিসেবে গ্রহণ না করায় তিনি আদালতে যাবেন। প্রয়োজনে মানববন্ধনসহ অন্যান্য প্রতিবাদ কর্মসূচি পালন করবেন।

জেডএম

বান্দরবানের সঙ্গে সারা দেশের সড়কযোগাযোগ বিচ্ছিন্ন

ভারতের পাহাড়ি ঢলে ক্ষতির মুখে সহস্রাধিক কৃষকের ফসল

টানা বৃষ্টিতে তৃতীয় দিনও বন্ধ চট্টগ্রামের স্কুল-কলেজ

আজ ফেনী যাচ্ছেন বিরোধীদলীয় চিফ হুইপসহ এনসিপির নেতারা

মৌলভীবাজারে ধলাই নদীর ভাঙন: পানিবন্দি ১০ হাজার মানুষ

পালিয়েও শেষ রক্ষা হলো না সবুজের, বিয়ের আগেই গ্রেপ্তার

‘মামলা করলে আবার মারব’এলজিইডি কর্মকর্তাকে বিএনপি নেতার হুমকি

পাহাড়ে ঝুঁকিতে বাস করা বাসিন্দাদের সরাতে তৎপর প্রশাসন

বান্দরবানে পাহাড়ধসের তীব্র শঙ্কা, ৩ উপজেলায় উচ্চ সতর্কতা

শাবিপ্রবিতে ছাত্রদলের দুই পক্ষের মারামারি নিয়ে তদন্ত কমিটি গঠন