হোম > সারা দেশ > চট্টগ্রাম

ব্রাহ্মণবাড়িয়ায় ভোটগ্রহণ চলাকালে পোলিং অফিসারের মৃত্যু

উপজেলা প্রতিনিধি, সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)

ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সরাইল উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ৫১ নং ভোটকেন্দ্রে ভোটগ্রহণ চলাকালে মারা গেছেন এক পোলিং অফিসার। মৃত মো. মুজাহিদুল ইসলাম উপজেলার পানিশ্বর ইউনিয়ন ইসলামী ফাউন্ডেশনের একজন শিক্ষক ছিলেন।

জানা গেছে, মুজাহিদুল ইসলাম উপজেলা পরিষদ অডিটোরিয়াম কেন্দ্রে ৫১ নং ভোটকেন্দ্রে পোলিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। দায়িত্ব পালনকালে হঠাৎ অসুস্থতা অনুভব করলে সহকর্মীরা দ্রুত তাকে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

তার আকস্মিক মৃত্যুতে সহকর্মী, নির্বাচনসংশ্লিষ্ট কর্মকর্তা ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুর কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।

নোয়াখালীকে চাঁদাবাজ ও কিশোরগ্যাং মুক্ত করা হবে : মো. শাহজাহান এমপি

কোম্পানীগঞ্জে চার বছর পর সম্পত্তি ফিরে পেলেন সাবেক কাউন্সিলর

রাঙ্গামাটি-বান্দরবানে সড়কযোগাযোগ বিচ্ছিন্ন

দক্ষিণ চট্টগ্রামের বিভিন্ন এলাকায় বিএনপির শুকনো খাবার বিতরণ

পাহাড়ি ঢল ও জলাবদ্ধতায় বিপর্যস্ত সীতাকুণ্ড, ত্রাণে মিলল স্বস্তি

মাটিরাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধের মৃত্যু, বাঁচাতে গিয়ে আহত স্ত্রী-ছেলে

সাতকানিয়া ও বাঁশখালীতে ৫ লাখের বেশি মানুষ পানিবন্দি

মাদক কারবার নির্বিঘ্ন করতে দুই শতাধিক সোলার লাইট চুরি

‎সাংবাদিকতাকে দলীয়করণ না করে ‎প্রকৃত চিত্র তুলে ধরুন

চট্টগ্রামে সরকারি অফিসে সন্ত্রাসের হোতা আ.লীগ নেতা ‘রয়েল নাসির’