হোম > সারা দেশ > চট্টগ্রাম

৪ লাখ টাকায় ৬ রোহিঙ্গার অনুপ্রবেশ

স্টাফ রিপোর্টার, কক্সবাজার

টেকনাফের শাহপরীর দ্বীপের পানিসীমা পার হয়ে মিয়ানমার মুদ্রায় ৭০ লাখ কিয়াট (প্রায় ৪ লাখ টাকা) দিয়ে দালালদের মাধ্যমে বাংলাদেশে অনুপ্রবেশ করেছে ৬ রোহিঙ্গা।

মিয়ানমারের মংডু থেকে পালিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করে ৬ সদস্যের রোহিঙ্গা পরিবার কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে এক আত্মীয়ের বাসায় আশ্রয় নিয়েছেন। তাদের মধ্যে দুইজন নারী ও তিনজন শিশু রয়েছেন।

তারা হলেন, ফারুক আহমেদ (৪৫), সাতারা বেগম (৩৮), বিবি জান (১৮), মজিউর রহমান (১৪), আব্দুর রহমান (১৩) ও হাবিবুর রহমান (৯)।

রোহিঙ্গা ক্যাম্প প্রশাসন সূত্রমতে, সোমবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার পালংখালী ইউনিয়নের ১৯নং রোহিঙ্গা ক্যাম্পের বি/১৯ ব্লকে নিকটাত্মীয় আছিয়া বিবি’র আশ্রয়ে আছেন তারা।

মিয়ানমার মুদ্রায় ৭০ লাখ কিয়াট (প্রায় ৪ লাখ টাকা) বিনিময়ে অনুপ্রবেশের বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট প্রশাসন।

১৯নম্বর রোহিঙ্গা ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ইনচার্জ) ও উপসচিব আজগর আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি সাংবাদিকদের জানান, মিয়ানমার থেকে অনুপ্রবেশ করা পরিবারটি নিকটাত্মীয়ের বাসায় অবস্থান করছেন। বিধি অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর বলছে, ২০২৪ সালের শেষ দিকে ক্যাম্পগুলোতে নতুন রোহিঙ্গাদের একটি বড় ঢল তৈরি হয়। গত ২০ মাসে নতুন করে দেড় লক্ষাধিক রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে, যাদের সবার বায়োমেট্রিক নিবন্ধনের কাজ চলমান রয়েছে।

বিজিবির মিডিয়া উইং সূত্র জানিয়েছে, সীমান্তে কড়া নজরদারি ও টহল জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

চাঁদপুরে ৩৬ লাখ টাকার জাটকাসহ ১০ জেলে আটক

‎সেতু নয় যেন ‘মরণফাঁদ’, আতঙ্কে পাড়ি দিচ্ছেন হাজারো মানুষ

সাবেক ভূমিমন্ত্রী জাবেদের বিরুদ্ধে দুর্নীতি মামলার বিচার শুরু

সরাইল বিশ্বরোডে তেলের তীব্র সংকট, বিপাকে হাজারো যানবাহন

এনসিপির দুই কর্মীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, পাল্টাপাল্টি বিক্ষোভে আহত ৭

স্মার্টফোন ছিনিয়ে সাংবাদিককে মারধর যুবদল নেতার

সেহরির সময় দুর্বৃত্তের ছুরিকাঘাতে গৃহবধূকে হত্যা

চট্টগ্রাম বন্দরে ৬টি জাহাজ থেকে জ্বালানি খালাস শুরু

কুমিল্লায় ঈদ সামনে রেখে দর্জিপাড়ায় ব্যস্ততা

লবণের কেজি চার টাকা দিশাহারা চাষিরা