হোম > সারা দেশ > চট্টগ্রাম

আমার দেশের নবীনগর প্রতিনিধির বাবার ইন্তেকাল

উপজেলা প্রতিনিধি, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার আমার দেশ-এর প্রতিনিধি ও নবীনগর প্রেসক্লাবের সাবেক সভাপতি জালাল উদ্দিন মনির-এর বাবা আবদুল হান্নান (৮০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার ভোর ৫টায় রাজধানীর জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউট ও হাসপাতাল-এর সিসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরে হৃদ্‌রোগে ভুগছিলেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

আজ আসর নামাজের পর নবীনগর পৌর এলাকার আলীয়াবাদ দক্ষিণ কবরস্থান মাঠে জানাজা নামাজ অনুষ্ঠিত হবে। জানাজা শেষে আলীয়াবাদ দক্ষিণ কবরস্থানে দাফন করা হবে

মরহুমের ইন্তেকালে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংবাদিক মহল গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

পারিবারিক সূত্রে জানা যায়, জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। মরহুম আবদুল হান্নান স্ত্রী, সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

চট্টগ্রামে ক্রোকারিজের দাম বাড়ায় চাপে ক্রেতা

বৈধ কাগজ থাকার পরও ৩৩৪ বস্তা জিরা জব্দ, ৭৪ বস্তার হদিস নেই

মেধাবী ও ফার্স্ট বেঞ্চের শিক্ষার্থীরা রাজনীতিতে আসতে চায় না: নুরুল আমিন এমপি

‘শেখ হাসিনাকে পুনর্বাসনে ডিসেম্বরে জীবন বাজি রেখে মাঠে নামবে’, এসপি জাহাঙ্গীরের মেসেজ

চট্টগ্রামে আট মাসে আ.লীগের বিরুদ্ধে কত অভিযান

লোহাগাড়ায় উজাড় হচ্ছে বনাঞ্চল, হুমকির মুখে কৃষি ও জনস্বাস্থ্য

হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি গ্রেপ্তার

ফেনী সীমান্তে বিজিবির অভিযানে দুটি বিদেশি পিস্তল উদ্ধার

চকরিয়ায় বন্য হাতির আক্রমণে প্রাণ গেল বৃদ্ধের

আগামী দিনে সরকারি দল হবে জামায়াত: এটিএম মাছুম