হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে যুবলীগের ৫১ সেকেন্ডের মিছিল, আটক ৩

চট্টগ্রাম ব্যুরো

‘শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’, ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’— এভাবে সড়কে স্লোগান ধরে চট্টগ্রাম নগরের বহদ্দারহাটে ঝটিকা মিছিল করেছেন যুবলীগের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার সকাল সাতটার দিকে এই মিছিল দেখা যায়। মিছিলে অংশ নিয়েছেন অন্তত ১২ জন নেতাকর্মী। ঘটনার পর পর মিছিল থেকে তিনজন আটক করেছে পুলিশ।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া মিছিলের একটি ভিডিওতে দেখা গেছে, মিছিলে নেতৃত্ব দিচ্ছিলেন নগর যুবলীগ নেতা হানিফ। আর মিছিলে থাকা ব্যানারটিতে লেখা ছিল— ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস।

এ বিষয়ে জানতে চাইলে চান্দগাঁও থানার ওসি আফতাব উদ্দিন বলেন, মিছিলটি ভোরে হয়েছে। আনুমানিক সকাল ৭টার দিকে। খবর পেয়ে মিছিল থেকে তিনজনকে আটক করা হয়েছে। বাকিদের আটকের জন্য অভিযান চলছে।

লাকসাম-মনোহরগঞ্জে এনজিওর ঋণে ঝুঁকছে দরিদ্র মানুষ

দেশে ফেরার প্রাক্কালে বিমানবন্দরে অসুস্থ খন্দকার মোশাররফ, আবারো হাসপাতালে ভর্তি

চৌদ্দগ্রামে সংগীতশিল্পী ইউসুফ হত্যার ২০ দিনেও আসামি গ্রেপ্তার নেই, ক্ষোভ স্বজনদের

লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমির হাফিজ উল্যাহ, সেক্রেটারি মহসিন কবির

চট্টগ্রামে ক্রোকারিজের দাম বাড়ায় চাপে ক্রেতা

বৈধ কাগজ থাকার পরও ৩৩৪ বস্তা জিরা জব্দ, ৭৪ বস্তার হদিস নেই

মেধাবী ও ফার্স্ট বেঞ্চের শিক্ষার্থীরা রাজনীতিতে আসতে চায় না: নুরুল আমিন এমপি

‘শেখ হাসিনাকে পুনর্বাসনে ডিসেম্বরে জীবন বাজি রেখে মাঠে নামবে’, এসপি জাহাঙ্গীরের মেসেজ

চট্টগ্রামে আট মাসে আ.লীগের বিরুদ্ধে কত অভিযান

লোহাগাড়ায় উজাড় হচ্ছে বনাঞ্চল, হুমকির মুখে কৃষি ও জনস্বাস্থ্য