হোম > সারা দেশ > চট্টগ্রাম

নবীনগরে নৌকায় বসা নিয়ে তর্ক, ঘুষিতে একজনের মৃত্যু

উপজেলা প্রতিনিধি, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নৌকায় বসার নিয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঘুষির আঘাতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

জানাযায়,নবীনগর উপজেলার সদর বাজারে রোববার দুপুরে মনোবাবুর ঘাট এলাকায় নৌকায় বসার স্থান নির্ধারণ নিয়ে ঘুষির আঘাতে হানিফ মিয়ার (৫০) মৃত্যু হয়।

ওই এলাকার মোহাম্মদ খাঁর ছেলে এলেম খাঁ কথা কাটাকাটির একপর্যায়ে তাকে ঘুষি মারেন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হানিফ মিয়ার স্ত্রী শারবানু বেগম বলেন,নৌকা দিয়ে আমরা মেয়ের বাড়িতে যাওয়ার সময় ঘুঘি দিয়ে আমার স্বামীকে মেরে ফেলে।

নবীনগর থানার অফিসার্স ইনচার্জ মুহাম্মদ রফিকুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনার তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এমই

লাকসাম-মনোহরগঞ্জে এনজিওর ঋণে ঝুঁকছে দরিদ্র মানুষ

দেশে ফেরার প্রাক্কালে বিমানবন্দরে অসুস্থ খন্দকার মোশাররফ, আবারো হাসপাতালে ভর্তি

চৌদ্দগ্রামে সংগীতশিল্পী ইউসুফ হত্যার ২০ দিনেও আসামি গ্রেপ্তার নেই, ক্ষোভ স্বজনদের

লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমির হাফিজ উল্যাহ, সেক্রেটারি মহসিন কবির

চট্টগ্রামে ক্রোকারিজের দাম বাড়ায় চাপে ক্রেতা

বৈধ কাগজ থাকার পরও ৩৩৪ বস্তা জিরা জব্দ, ৭৪ বস্তার হদিস নেই

মেধাবী ও ফার্স্ট বেঞ্চের শিক্ষার্থীরা রাজনীতিতে আসতে চায় না: নুরুল আমিন এমপি

‘শেখ হাসিনাকে পুনর্বাসনে ডিসেম্বরে জীবন বাজি রেখে মাঠে নামবে’, এসপি জাহাঙ্গীরের মেসেজ

চট্টগ্রামে আট মাসে আ.লীগের বিরুদ্ধে কত অভিযান

লোহাগাড়ায় উজাড় হচ্ছে বনাঞ্চল, হুমকির মুখে কৃষি ও জনস্বাস্থ্য