হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে শিশু হত্যা মামলায় একজনের ১০ বছর কারাদণ্ড

চট্টগ্রাম ব্যুরো

ছবি: আমার দেশ

চট্টগ্রাম নগরের চান্দগাঁও এলাকায় সাত বছরের শিশু টিটন দে হত্যা মামলায় সুজন দাশ নামে এক ব্যক্তিকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ছয় মাসের কারাভোগের আদেশ দেওয়া হয়েছে।

বুধবার চট্টগ্রামের পঞ্চম অতিরিক্ত মহানগর দায়রা জজ তাজুল ইসলামের আদালত এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত সুজন দাশ আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়।

দণ্ডপ্রাপ্ত সুজন দাশ রাউজান উপজেলার কেলারহাট কোয়েপাড়া চৌধুরী বাড়ির মৃত অনিল কুমার দাশের ছেলে।

আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সেলিম উল্লাহ চৌধুরী জানান, মামলায় সাত জন সাক্ষীর সাক্ষ্যপ্রমাণ পর্যালোচনা শেষে আদালত এ রায় দেন। তিনি বলেন, শুরুতে মামলাটি দণ্ডবিধির ৩০২ ধারায় বিচারাধীন থাকলেও পরে ঘটনাটি অনিচ্ছাকৃত হত্যাকাণ্ড হিসেবে বিবেচনায় নিয়ে ৩০৪ ধারায় সাজা প্রদান করা হয়।

মামলার তথ্য অনুযায়ী, নিহত শিশু টিটন দে তার মা সুমি দের সঙ্গে চান্দগাঁওয়ের সিঅ্যান্ডবি-বিএফআইডিসি সড়কের একটি বাসায় বসবাস করতো। একই বাসায় ভাড়াটিয়া হিসেবে থাকতেন সুজন দাশ ও তার পরিবার।

২০১৫ সালের ১১ জুলাই টিটনের মা কাজে যাওয়ার পর শিশুটিকে নিজেদের বাসায় নিয়ে যান সুজনের স্ত্রী। রাতে ফিরে সুমি দে তার সন্তানকে গুরুতর আহত অবস্থায় দেখতে পান। পরদিন গোসল করানোকে কেন্দ্র করে সুজন দাশের সঙ্গে সুমি দে’র বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে টিটনকে মারধর করা হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনার পর শিশুটির মা চান্দগাঁও থানায় হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ অভিযোগপত্র জমা দিলে দীর্ঘ বিচারপ্রক্রিয়া শেষে আদালত এ রায় দেন।

এমএইচ

পটিয়ায় ৩০ মণের আদরের দাম ১০ লাখ টাকা

ব্রাহ্মণবাড়িয়ায় সেপটিক ট্যাংকে নেমে চারজনের মৃত্যু

চট্টগ্রামে পশুর হাট নিয়ে ইজারাদারদের দুই গ্রুপে বিরোধ

বিয়ের আনন্দে নয়, বিষাদের সুরে চার ভাইয়ের বিদায়

চান্দিনায় গ্যাস সংযোগের দাবিতে মানববন্ধন

সাবেক ভূমিমন্ত্রীসহ ৩৬ আসামির মামলায় আরও ৩ সাক্ষীর সাক্ষ্য গ্রহণ

ক্রেতা ও বিক্রেতা শূন্য ভোলাচং পশুর হাট

চট্টগ্রামে এনসিপির ৬ নেতার বিরুদ্ধে সহকর্মীর মামলা

কুমিল্লায় পুলিশি অভিযানে আট ডাকাত গ্রেপ্তার

চট্টগ্রামে নতুন ফিশারিঘাট দখলের চেষ্টা ও চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন