হোম > সারা দেশ > চট্টগ্রাম

৮ ঘণ্টা পর ঢাকা-চট্টগ্রাম রুটে রেল চলাচল স্বাভাবিক

জেলা প্রতিনিধি, কুমিল্লা

কুমিল্লার পদুয়ার বাজার রেলক্রসিংয়ে বাস-ট্রেন দুর্ঘটনার ৮ ঘণ্টা পর চট্টগ্রামের সাথে রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। রোববার বেলা এগারোটার দিকে রিলিফ ট্রেন দুর্ঘটনাস্থলে এসে ‘ঢাকা মেইল’ ট্রেনকে উদ্ধার করে বাসটিকে সরালে যোগাযোগ স্বাভাবিক হয় ।

রেলওয়ের ডিজি আফজাল হোসেন এ তথ্য জানিয়েছেন। এ দিকে দুপুর ১২টায় ঘটনাস্থল পরিদর্শনে এসেছেন রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এবং কৃষিমন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন।

এরআগে, শনিবার দিবাগত রাত ৩টার দিকে পদুয়ার বাজার রেলক্রসিং এলাকায় লক্ষ্মীপুরগামী একটি বাসকে ধাক্কা দেয় চট্টগ্রাম থেকে ঢাকামুর্খী ‘ঢাকা মেইল’ ট্রেন। এতে বাসটিকে অন্তত আধা কিলোমিটার দূরে নিয়ে যায় । এ দুর্ঘটনায় এখন পর্যন্ত ১২ জনের লাশ উদ্ধার করা হলেও দুইজনের পরিচয় পাওয়া গেছ।

দুর্ঘটনার পর থেকে চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। ৫ ঘণ্টা পরে আখাউড়া থেকে রিলিফ ট্রেন এসে উদ্ধার কাজে অংশ নেয়। উদ্ধার কাজে তাদের সাথে অংশ নেয় ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, পুলিশ, র‍্যাব ।

ঈদগাঁওয়ে চার সন্তানের জননীর আত্মহত্যার অভিযোগ

মেঘনায় আঞ্চলিক সড়কে কিশোরীর লাশ উদ্ধার

দ্রুত ও নির্ভুল তথ্য খুনিদের কাছে পৌঁছায় কীভাবে

হোমনায় সাংবাদিককে মিথ্যা মামলা ও হাতকড়া পরানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন

কুমিল্লায় প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে তরুণীর ১২ দিনের অনশন

বালতি দিয়ে জিআরের চাল বিতরণ, স্বচ্ছতা নিয়ে প্রশ্ন

মিয়ানমারের মর্টারশেলের বিকট শব্দে কাঁপছে সীমান্তের বাড়িঘর

কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় ২৫ মামলার আসামি গ্রেপ্তার

ফেনীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজনের মৃত্যু

যুবদল নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ বিএনপি নেতার