হোম > সারা দেশ > চট্টগ্রাম

প্রজেক্টরে খেলা দেখার ব্যবস্থা করলেন ইউএনও

উপজেলা প্রতিনিধি, চৌদ্দগ্রাম (কুমিল্লা)

কুমিল্লার চৌদ্দগ্রামে ক্রীড়াপ্রেমী তরুণদের আবেদনের পরিপ্রেক্ষিতে বড় পর্দায় ফুটবল খেলা উপভোগের জন্য প্রজেক্টরের ব্যবস্থা করে দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহাদাৎ হোসেন। তার এই উদ্যোগে স্থানীয় যুবসমাজ ও ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার চৌদ্দগ্রাম হাইস্কুল মাঠ পরিদর্শনে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাৎ হোসেন। এ সময় মাঠে উপস্থিত ফুটবলপ্রেমী তরুণরা তাকে একসঙ্গে বড় পর্দায় খেলা দেখার সুযোগ করে দেওয়ার অনুরোধ জানান এবং একটি প্রজেক্টরের ব্যবস্থা করার দাবি তোলেন।

তরুণদের এই ক্রীড়ামুখী আগ্রহ ও সুস্থ বিনোদনের আকাঙ্ক্ষাকে ইতিবাচকভাবে গ্রহণ করেন ইউএনও। তিনি তাৎক্ষণিকভাবে তাদের আবেদনে সাড়া দিয়ে প্রজেক্টরের ব্যবস্থা করার আশ্বাস দেন।

প্রতিশ্রুতির একদিনের মধ্যেই মঙ্গলবার বিকেলে প্রজেক্টরের ব্যবস্থা নিশ্চিত করা হয়। এরপর থেকে চৌদ্দগ্রাম হাইস্কুল প্রাঙ্গণে ক্রীড়াপ্রেমী মানুষ দলবেঁধে বড় পর্দায় ফুটবল খেলা উপভোগ করছেন। খেলা ঘিরে সেখানে সৃষ্টি হয়েছে উৎসবমুখর পরিবেশ।

ইউএনওর এই উদ্যোগকে স্বাগত জানিয়ে স্থানীয় তরুণ ও ফুটবলপ্রেমীরা বলেন, “আমাদের ছোট্ট একটি আবদারকে ইউএনও সাহেব এত দ্রুত বাস্তবায়ন করবেন, তা আমরা ভাবিনি। এখন আমরা সবাই একসঙ্গে খেলা দেখতে পারছি এবং খেলার প্রকৃত আনন্দ উপভোগ করছি। এজন্য আমরা তাঁর প্রতি কৃতজ্ঞ।”

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাৎ হোসেন বলেন, “যুবসমাজকে মাদক ও মোবাইল আসক্তি থেকে দূরে রেখে খেলাধুলা ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত করতে এবং তাদের জন্য সুস্থ বিনোদনের পরিবেশ তৈরি করতেই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে।”

স্থানীয়দের মতে, প্রশাসনের এ ধরনের উদ্যোগ যুবসমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে এবং সামাজিক সম্প্রীতি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নোয়াখালী জেনারেল হাসপাতাল পরিদর্শনে ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী, তত্ত্বাবধায়ক প্রত্যাহার

একনেকে অনুমোদন পেল আনোয়ারার চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প

রাউজানে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

প্রেসক্লাব থেকে সাংবাদিককে তুলে নিয়ে মারধর: আটক ২, হোটেল সিলগালা

রোহিঙ্গা ক্যাম্পে আইন-শৃঙ্খলা রক্ষায় কঠোর নির্দেশনা

টেকনাফে সাড়ে ৬ কোটি টাকা মূল্যের ইয়াবাসহ কারবারি আটক

অনুমতি ছাড়াই ইউপি চেয়ারম্যানের বিদেশ সফর, তদন্তে এসিল্যান্ডের গড়িমসি

দুই ঘণ্টার নাটকীয়তার পর আদালতে শিবির নেতা জিসান, জামিন নামঞ্জুর

মেঘনায় অটোরিকশার ধাক্কায় শিশুর মৃত্যু

আলোচিত শিশু আয়াত হত্যা মামলার রায় আগামীকাল