চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার জামতলা এলাকায় একটি বালু বোঝার ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী মো. জাবেদ (১৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সন্ধ্যা সাড়ে ৬টায় চৌধুরীহাট জামতল এলাকায় একটি বালু বোঝাই ট্রাক বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই তিন মারা যান।
তিনি চরণদ্বীপ ইউনিয়নের ফকিরাকালী এলাকার মো. সেলিমের মেজো ছেলে। এ ঘটনায় এলাকাবাসী সড়ক অবরোধ করে। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি শান্ত করেন।
এমই