হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে ২৫ হাজার লিটার চোরাই ডিজেল জব্দ

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রামের ফৌজদারহাট থেকে অবৈধ ভাবে মজুত করা ২৫ হাজার লিটার চোরাই ডিজেল উদ্ধার করেছে জেলা প্রশাসন। সোমবার সন্ধ্যায় ফৌজদারহাটের ছলিমপুর আবাসিক এলাকায় অভিযান চালিয়ে তিনটি ট্যাংকিতে মজুত করা জ্বালানি তেল উদ্ধার করা হয়। মজুতের সঙ্গে সংশ্লিষ্ট কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

জেলা প্রশাসন জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধ্যায় ছলিমপুর আবাসিকের গেইট এলাকায় টিন দিয়ে ঘেরা একটি এলাকায় অভিযান চালানো হয়। সেখানে শত শত তেলের ড্রাম ছাড়াও তিনটি ট্যাংকি উদ্ধার করা হয়। ট্যাংকি তিনটিতে ২৫ হাজার লিটার তেল পাওয়া যায়।

পদ্মা, মেঘনা ও যমুনার ট্যাংকি দিয়ে চোরাই তেলের ব্যবসা করে আসছিল তারা।

চট্টগ্রামের জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা জানান, জ্বালানি তেলের অবৈধ মজুতদারদের বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা নিচ্ছে। এ পর্যন্ত প্রায় অর্ধশত মামলা করা হয়েছে। তিনি আরও জানান, সরকারের কাছে পর্যাপ্ত জ্বালানি তেলের মজুত আছে।

ঘরে ঘুমিয়ে থাকা শিশুটিকে নিয়ে যায় গোডাউনের অন্ধকারে

তিন বছরের শিশু ধর্ষণের ঘটনায় রণক্ষেত্র চট্টগ্রাম

হাইমচরে কৃষকদের মাঝে আধুনিক কৃষিযন্ত্র বিতরণ

পুলিশ ও সাংবাদিকসহ আহত ৩, পুলিশের গাড়িতে আগুন

চামড়া নষ্ট করা অর্থনীতি, ধর্মীয় প্রতিষ্ঠান ও গরিব-অসহায়দের ক্ষতি

ধর্ষককে আমাদের হাতে তুলে দিন: জনতা

চট্টগ্রামে শিশু ধর্ষণ: ক্ষুব্ধ জনতার সঙ্গে পুলিশের সংঘর্ষ, টিয়ার শেল ও গুলি

সরাইলে বজ্রপাতে কৃষকের মৃত্যু

শিশু রামিসা হত্যার বিচার দাবিতে কুমিল্লায় মানববন্ধন

প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কুমিল্লায় বিদ্যালয় মাঠে পশুর হাট