লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার শীর্ষ ছিনতাইকারী ও মাদককারবারি শিমুল ওরফে এলএনজি রাসেল ওরফে ডিলার শিমুলকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। এসময় তার কাছ থেকে ১৫২ পিস ইয়াবা জব্দ করা হয়।
এলএনজি শিমুল দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায় ও অস্ত্র কেনাবেচার সাথে জড়িত বলে জানায় স্থানীয়রা। তার বিরুদ্ধে ছিনতাইসহ বেশকিছু অভিযোগ রয়েছে থানায়।
শুক্রবার সন্ধ্যায় রায়পুর থানার ওসি নিজাম উদ্দিন ভূঁইয়া এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে বৃহস্পতিবার রাতে তাকে গ্রেপ্তার করে সেনাবাহিনী। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
রায়পুর থানার ওসি জানান, এলএনজি শিমুলকে আদালতে প্রেরণ করা হয়েছে।