হোম > সারা দেশ > চট্টগ্রাম

নিখোঁজের চার দিন পর বৃদ্ধের অর্ধগলিত লাশ উদ্ধার

উপজেলা প্রতিনিধি, রামগঞ্জ (লক্ষ্মীপুর)

লক্ষ্মীপুরের রামগঞ্জে নিখোঁজের চার দিন পর আজ সোমবার দুপুরে কলচমা শামার চা দোকান এলাকার খাল পাড় থেকে কলচমা গ্রামের মোরশেদ আলমের (৬০) অর্ধগলিত লাশ উদ্ধার করেছে রামগঞ্জ থানা পুলিশ।

এর পূর্বে বৃহস্পতিবার রাত ৮টায় তিনি কলচমা গ্রামের মান্দারি বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। তিনি পৌর কলচমা গ্রামের মৃত জবুল হক মিয়ার বড় ছেলে।

মৃত মোরশেদ আলমের ছোট ভাই জহির উল ইসলাম জানান, গত বৃহস্পতিবার রাত আনুমানিক ৮টার দিকে তিনি প্রতিদিনকার মতো সোনাপুর বাজারের উদ্দেশ্যে বের হন। রাত গভীর হলেও তিনি বাড়ি ফিরে না যাওয়ায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়ে। সামাজিক যোগাযোগমাধ্যম পোস্ট দিয়ে বিভিন্ন এলাকায় খুঁজে না পেয়ে পরদিন শুক্রবার বিকালে রামগঞ্জ থানায় নিখোঁজ ডায়েরি করেন তিনি।

সোমবার সকাল ১১টায় স্থানীয় লোকজন বাড়ির অদূরে পানিয়ালা সড়কের পাশের শামার দোকান খাল পাড়ে মোরশেদ আলমের ব্যবহৃত মোবাইল ফোনটি দেখতে পায়।

খবর পেয়ে ছুটে আসেন পরিবারের সদস্যরা। এসময় পরিবারের সদস্য ও স্থানীয় এলাকাবাসী খালে নেমে ব্যাপক তল্লাশি করে ঝোপের আড়ালে নিখোঁজ মোরশেদ আলমের লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন।

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবুল বাশার জানান, সোমবার পানিয়ালা চিতৌষি খালের পাশে শামার পোলের গোড়ার কাছে (৬০) বছর বয়সী এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। মোরশেদ আলমের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।

এমএস

চট্টগ্রামে ক্রোকারিজের দাম বাড়ায় চাপে ক্রেতা

বৈধ কাগজ থাকার পরও ৩৩৪ বস্তা জিরা জব্দ, ৭৪ বস্তার হদিস নেই

মেধাবী ও ফার্স্ট বেঞ্চের শিক্ষার্থীরা রাজনীতিতে আসতে চায় না: নুরুল আমিন এমপি

‘শেখ হাসিনাকে পুনর্বাসনে ডিসেম্বরে জীবন বাজি রেখে মাঠে নামবে’, এসপি জাহাঙ্গীরের মেসেজ

চট্টগ্রামে আট মাসে আ.লীগের বিরুদ্ধে কত অভিযান

লোহাগাড়ায় উজাড় হচ্ছে বনাঞ্চল, হুমকির মুখে কৃষি ও জনস্বাস্থ্য

হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি গ্রেপ্তার

ফেনী সীমান্তে বিজিবির অভিযানে দুটি বিদেশি পিস্তল উদ্ধার

চকরিয়ায় বন্য হাতির আক্রমণে প্রাণ গেল বৃদ্ধের

আগামী দিনে সরকারি দল হবে জামায়াত: এটিএম মাছুম