হোম > সারা দেশ > চট্টগ্রাম

যুবলীগের শীর্ষ ডাকাত ১৭ মামলার আসামি শাহজালাল গ্রেপ্তার

জেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর

যুবলীগের শীর্ষ ডাকাত ও ১৭ মামলার আসামি শাহজালাল মোল্লাকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। বুধবার রাতে লক্ষ্মীপুরের চর রমনী মোহন ইউনিয়নের করাতির হাট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

শাহজালাল মোল্লা চর রমনী মোহন ইউনিয়নের উত্তর চর রমনী মোহন গ্রামের মোল্লা বাড়ির রহমান মোল্লার ছেলে ও স্থানীয় ওয়ার্ড যুবলীগের সাবেক সভাপতি।

তার বিরুদ্ধে চুরি, ডাকাতি, হত্যা, অস্ত্রসহ ১৭টি মামলা রয়েছে বলে জানা যায়। এরমধ্যে কয়েকটি মামলায় জামিন নিলেও কিছু মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে।

লক্ষ্মীপুর সেনা ক্যাম্পের ক্যাপ্টেন মো. রাহাত খান বলেন, শাহজালাল মোল্লার বিরুদ্ধে আধিপত্যবিস্তারসহ নানান অভিযোগ রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে ১৭টি মামলা রয়েছে। অনেকগুলোতে গ্রেফতারি পরোয়ানা জারি করা আছে। আমরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করি। পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

চট্টগ্রামে ক্রোকারিজের দাম বাড়ায় চাপে ক্রেতা

বৈধ কাগজ থাকার পরও ৩৩৪ বস্তা জিরা জব্দ, ৭৪ বস্তার হদিস নেই

মেধাবী ও ফার্স্ট বেঞ্চের শিক্ষার্থীরা রাজনীতিতে আসতে চায় না: নুরুল আমিন এমপি

‘শেখ হাসিনাকে পুনর্বাসনে ডিসেম্বরে জীবন বাজি রেখে মাঠে নামবে’, এসপি জাহাঙ্গীরের মেসেজ

চট্টগ্রামে আট মাসে আ.লীগের বিরুদ্ধে কত অভিযান

লোহাগাড়ায় উজাড় হচ্ছে বনাঞ্চল, হুমকির মুখে কৃষি ও জনস্বাস্থ্য

হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি গ্রেপ্তার

ফেনী সীমান্তে বিজিবির অভিযানে দুটি বিদেশি পিস্তল উদ্ধার

চকরিয়ায় বন্য হাতির আক্রমণে প্রাণ গেল বৃদ্ধের

আগামী দিনে সরকারি দল হবে জামায়াত: এটিএম মাছুম