হোম > সারা দেশ > চট্টগ্রাম

প্রেসিডেন্ট জিয়ার শাহাদতবার্ষিকী উপলক্ষে সীতাকুণ্ডে নানা কর্মসূচি

উপজেলা প্রতিনিধি, সীতাকুণ্ড (চট্টগ্রাম)

ফাইল ছবি

সাবেক রাষ্ট্রপতি, স্বাধীনতার ঘোষক, মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার, বিএনপির প্রতিষ্ঠাতা এবং বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের সীতাকুণ্ডে দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

এ উপলক্ষে আজ (৩০ মে) শনিবার চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনের সংসদ সদস্য অধ্যাপক আসলাম চৌধুরীর বাসভবন, ভাটিয়ারী জলিল এলাকায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

আয়োজক সূত্রে জানা গেছে, কর্মসূচির মূল লক্ষ্য শহীদ জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা করা এবং তার রাজনৈতিক আদর্শ, দেশপ্রেম ও বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় অবদানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা।

দিনব্যাপী আয়োজনের সূচনা হবে পবিত্র কোরআনখানি, দোয়া ও মিলাদ মাহফিলের মাধ্যমে। এরপর অনুষ্ঠিত হবে ঐতিহ্যবাহী মেজবান, যেখানে সীতাকুণ্ড উপজেলার বিভিন্ন ইউনিয়ন, পৌরসভা ও আশপাশের এলাকার হাজারো মানুষের অংশগ্রহণের সম্ভাবনা রয়েছে।

আয়োজকরা আরও জানান, শৃঙ্খলা, নিরাপত্তা ও সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে স্বেচ্ছাসেবক টিম দায়িত্ব পালন করবে। প্রবীণ, নারী ও শিশুদের অংশগ্রহণকে গুরুত্ব দিয়ে আলাদা ব্যবস্থা রাখা হয়েছে, যাতে সবাই স্বাচ্ছন্দ্যে অনুষ্ঠানে অংশ নিতে পারেন।

স্থানীয় নেতাকর্মীরা বলেন, শহীদ জিয়াউর রহমান বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অনন্য নাম, যার আদর্শ ও অবদান আজও জনগণকে অনুপ্রাণিত করে।

এএস

রামগতিতে ঘুরতে গিয়ে চরে আটকা দেড়শতাধিক পর্যটক

বিএসএফের গুলিতে নিহতদের বাড়িতে জামায়াত নেতারা

ডাকাতিয়া নদীতে সাঁতার কাটতে গিয়ে কলেজছাত্র নিখোঁজ

পরিচ্ছন্নতা কর্মীদের মধ্যে কুসিক প্রশাসকের মাংস বিতরণ

বিক্রি না হওয়ায় নদীতে চামড়া ফেলে দিলেন ব্যবসায়ীরা

ফেনীতে কোরবানির পশু জবাই করতে গিয়ে আহত শতাধিক

বগুড়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

চট্টগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীসহ নিহত ৪

চাঁদপুরে ৫ হাজার পরিবারে কোরবানির মাংস পৌঁছে দিল জামায়াত

ওমানে সড়ক দুর্ঘটনায় সন্দ্বীপের যুবক নিহত