হোম > সারা দেশ > চট্টগ্রাম

চবিতে জুনিয়র শিক্ষার্থীর কাঁচির আঘাতে আহত সিনিয়র

প্রতিনিধি, চবি

ছবি: আমার দেশ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে জুনিয়র এক শিক্ষার্থীর কাঁচির আঘাতে আহত হয়েছেন এক সিনিয়র শিক্ষার্থী। এ সময় ভুক্তভোগীর হাতে কেটে যায়। পরে তিনি চবি মেডিকেল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ ফরহাদ হোসেন হলে এ ঘটনা ঘটেছে।

অভিযুক্ত ওই শিক্ষার্থী আবরার জাহিন লাবিব। তিনি ২০২৩-২৪ শিক্ষাবর্ষের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী। তার বিরুদ্ধে এর আগেও মাদকসেবন অবস্থায় হলের শিক্ষার্থীদের সঙ্গে অশোভন আচরণের অভিযোগ রয়েছে বলে জানা গেছে।

আহত ওই শিক্ষার্থী নাম সাজ্জাদ হোসেন। তিনি ২০২০-২১ শিক্ষাবর্ষের ফাইন্যান্স বিভাগের শিক্ষার্থী।

জানা গেছে, অর্থনীতি বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী মাহিন জামানের কাছ থেকে একটি মোটরসাইকেল ক্রয় করেন লাবিব। তবে ওই মোটরসাইকেলের কিছু টাকা বকেয়া ছিল। এ বকেয়া টাকা পরিশোধের বিষয়টি নিয়ে শুক্রবার বিকেলে মাহিন জামান অভিযুক্তের সঙ্গে দেখা করতে গেলে তার সঙ্গে ছিলেন সাজ্জাদ হোসেন। এ সময় কথাকাটাকাটির একপর্যায়ে অভিযুক্ত লাবিব কাপড় কাটার কাঁচি দিয়ে সাজ্জাদ হোসেনের ওপর আক্রমণ করেন। এতে নিজেকে রক্ষা করতে গিয়ে সাজ্জাদের হাতে কেটে যায়।

ঘটনার পরপরই হল প্রশাসন, প্রক্টর ও নিরাপত্তা দপ্তরের সদস্যরা দুই পক্ষকে নিয়ে শহীদ ফরহাদ হলে বসেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। আলোচনায় অভিযুক্ত লাবিব নিজের কাছে কাঁচি রাখার বিষয়টি স্বীকার করেন।

এ বিষয়ে বাইক বিক্রেতা মাহিন জামান জানান, বকেয়া টাকা পরিশোধের কথা থাকলেও বিকেলে অভিযুক্তের বন্ধু সামির তাকে ফোনে হুমকি দেন এবং পরে সরাসরি দেখা করতে গেলে অশোভন আচরণ করা হয়। একপর্যায়ে লাবিব প্রথমে তার গায়ে হাত তোলেন এবং পরে কাঁচি দিয়ে সাজ্জাদকে আঘাত করেন।

প্রক্টরের সামনে আলোচনায় অভিযুক্ত আবরার জাহিন লাবিব বলেন, সিনিয়র ওই ভাইয়েরা আগে আমাকে আক্রমণ করেছেন। আমি আত্মরক্ষার জন্য আগে থেকেই কাঁচি রেখেছিলাম। যাতে আক্রমণ হওয়ার আশঙ্কা থাকলে কাঁচি দিয়ে কিছু করতে পারি। কারণ বাঁচতে হবে। জান বাঁচানো ফরজ।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. হোসেন শহীদ সরওয়ার্দী বলেন, মোটরসাইকেল বিক্রির বকেয়া টাকা নিয়ে সিনিয়র ও জুনিয়র শিক্ষার্থীদের মধ্যে এ ঘটনার সূত্রপাত হয়। একপর্যায়ে জুনিয়র এক শিক্ষার্থী কাঁচি দিয়ে সিনিয়র শিক্ষার্থীকে আঘাত করে। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে এবং আগামী রোববার সকাল ৯টায় সংশ্লিষ্টদের নিয়ে তদন্ত কার্যক্রম শুরু হবে।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে অভিযুক্ত লাবিবকে আগামী দুদিন হলে না থাকার নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত শেষে বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

চবি মেডিকেলের চিফ মেডিকেল অফিসার ডা. আবু তৈয়ব বলেন, এক শিক্ষার্থী হাতে কাঁচির আঘাত নিয়ে মেডিকেলে আসে। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ব্যান্ডেজ করে দেওয়া হয়েছে।

বাঁশবাড়িয়া সৈকতে নেমে স্রোতের টানে প্রাণ গেল পর্যটকের

এমপিওভুক্ত শিক্ষকদের বদলি পদ্ধতি চালু করা হবে: শিক্ষামন্ত্রী

রামুতে ২০ হাজার ইয়াবাসহ পুলিশ সদস্য আটক

দাবি আদায়ে যেন আর কোনো শ্রমিককে প্রাণ দিতে না হয়: শাহজাহান এমপি

৭ম শ্রেণির ছাত্রীর বাল্যবিয়ে বন্ধ করলেন এমপি

ঈদগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় চালক নিহত

টেকনাফ স্থলবন্দর খুলছে, মিয়ানমার থেকে পণ্য আসা শুরু

সিদ্ধিরগঞ্জে বিদ্যুৎ উপকেন্দ্রে আগুন

মে দিবসেও ছুটি মিলেনি স্টিল মিল শ্রমিকদের

শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ আন্দোলনের বিকল্প নেই