হোম > সারা দেশ > চট্টগ্রাম

কাপ্তাইয়ে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা

উপজেলা প্রতিনিধি, কাপ্তাই (রাঙামাটি)

রাঙামাটি রিজিয়নের কাপ্তাই ১০ আর ই ব্যাটালিয়ন দায়িত্বপূর্ণ এলাকার কুকিছড়া পাড়ার অসহায়, দরিদ্র, গরিব মানুষ ও শিশুদের মাঝে সেনাবাহিনীর ‍উদ্যোগে বিনা মূল্যে স্বাস্থ্যসেবা প্রদান ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) এই চিকিৎসাসেবা কার্যক্রম পরিচালনা করা হয়।

এ সময় দূরদূরান্ত থেকে অসহায় দরিদ্র জনসাধারণ স্বাস্থ্যসেবা নিতে চিকিৎসা ক্যাম্পেইনে আসেন। সেনাবাহিনী প্রধানের দিকনির্দেশনায় ১০ আর ই ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ এস এম সাদিক শাহরিয়ার, পিএসসির তত্ত্বাবধানে এই চিকিৎসা সেবা প্রদান করেন ১০ আর ই ব্যাটালিয়নের মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন মো. হাসানুজ্জামান এ্যানী।

১০ আর ই ব্যাটালিয়নের পক্ষ থেকে ভবিষ্যতেও এরকম সুবিধাবঞ্চিত মানুষের জন্য চিকিৎসা সেবা অব্যাহত থাকবে বলে জানানো হয়।

ফেনী সীমান্তে বিজিবির অভিযানে দুটি বিদেশি পিস্তল উদ্ধার

চকরিয়ায় বন্য হাতির আক্রমণে প্রাণ গেল বৃদ্ধের

আগামী দিনে সরকারি দল হবে জামায়াত: এটিএম মাছুম

আমি ঠিক হলে আমার নেতাকর্মীরা ঠিক হবে না কেন

ঘেরাওয়ের নেতৃত্বে ছাত্রলীগ নেতা, ফেসবুকে সরকারবিরোধী প্রচার

কুমিল্লায় ১২ দোকানে অগ্নিকাণ্ডে ৫ কোটি টাকার ক্ষতি

পুলিশ হেফাজতে ‘নন-পলাতক আওয়ামী লীগ সভাপতি’

নৈরাজ্য ঠেকাতে বিএনপির কর্মীরাই যথেষ্ট: প্রতিমন্ত্রী মীর হেলাল

মাটিরাঙায় বিএনপি নেতাকর্মীর ওপর আ.লীগের হামলা, আহত ৪

নবীনগরে অবৈধ ড্রেজার ও অপরাধের বিরুদ্ধে এসিল্যান্ডের অভিযান