হোম > সারা দেশ > চট্টগ্রাম

ইকোনমি চাঙা করতে হলে কৃষিতে উন্নয়ন করতে হবে

কৃষিমন্ত্রী হাজি ইয়াছিন

জেলা প্রতিনিধি, কুমিল্লা

ছবি: আমার দেশ

তিন তিনটি মন্ত্রণালয়ে কতটুকু সফল হতে পারবেন- এমন প্রশ্নের জবাবে কৃষি, খাদ্য এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন বলেন, তিনটি মন্ত্রণালয়ই রিলেটেড। মাছ খাদ্য, ধান-গম খাদ্য, পশু কৃষি ফসল সবকিছুই রিলেটেড।

মন্ত্রণালয় তিনটা হলেও আমার মনে হয় কাজ করা অনেক সহজ হবে। আর তিনটি মন্ত্রণালয়ের একজন করে প্রতিমন্ত্রীও দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের ও কৃষি নিয়ে পরিকল্পনা রয়েছে। তিনি মনে-প্রাণে বিশ্বাস করেন এদেশের ইকোনমি চাঙা করতে হলে কৃষিতে উন্নয়ন করতে হবে।

কৃষি, খাদ্য এবং মৎস্য ও প্রাণিসম্পদসহ তিনটি মন্ত্রণালয়ের নতুন মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাজি আমিন উর রশিদ ইয়াছিন। কুমিল্লা-৬ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন তিনি।

মনোনয়ন বঞ্চিত হয়ে দলের মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরীর জন্য কাজ করেছেন মন্ত্রী ইয়াছিন। দীর্ঘদিন দলের দুঃসময়ে বিএনপিকে আগলে রাখার পুরস্কার স্বরূপ এমপি না হয়েও টেকনোক্র্যাট কোটায় মন্ত্রী হয়েছেন তিনি।

মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মন্ত্রী হিসেবে শপথ নেন সাবেক এই সংসদ সদস্য। শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

রাতে মুঠোফোনে কথা হয় নতুন মন্ত্রী হাজি আমিন উর রশিদ ইয়াছিনের সঙ্গে। মন্ত্রী হওয়ার অনুভূতির পাশাপাশি তিন তিনটি মন্ত্রণালয়কে নিয়ে তার স্বপ্নের কথা জানিয়েছেন।

হাজি ইয়াছিন বলেন, বাংলাদেশ কৃষিনির্ভর দেশ। দেশের ৭০ শতাংশ মানুষ কৃষির সঙ্গে জড়িত। কৃষি ভালো হলেই এদেশের ইকোনমি ভালো হবে। মানুষের জীবনযাত্রার উন্নতি হবে। আমাকে যে তিনটি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে এগুলো একটির সঙ্গে আরেকটি রিলেটেড। কৃষি, মাছ, প্রাণি এবং খাদ্য সবগুলোই উৎপাদনমুখী।

প্রধানমন্ত্রী তারেক রহমান আমাকে অনেক বড় একটি দায়িত্ব দিয়েছেন। আমি সাধ্যানুযায়ী চেষ্টা করব, তিনি যে আশা করে দায়িত্ব দিয়েছেন, সেটা যেন পূরণ করতে পারি।

অনুভূতির কথা বলতে গেল কৃষিমন্ত্রী ইয়াছিন বলেন, আমি তো সারাজীবন রাজনীতি করে আসছি মানুষের জন্য, দেশের কল্যাণে কাজ করার জন্য। আমাকে এমন সেক্টরের দায়িত্ব দেওয়া হয়েছে যে সেক্টরকে আমি মনেপ্রাণে ধারণ করে, লালন করি।

আমার ভালো লাগছে আমি সারাজীবন যে সেক্টরকে নিয়ে চিন্তা করছি। ছোটবেলা থেকেই একটা চিন্তা করছি পৃথিবীর যেসব দেশগুলোতে বছরের ৬ মাস বরফ ঢাকা থাকে- তারা হয় ধনী। আমার দেশে ১২ মাস ফসল উৎপাদন হয় তবুও আমরা হই গরিব৷ সবসময়ই আমার মনে একটা প্রশ্ন জাগত কোথাও কি আমরা পলিসিতে ভুল করছি? আমরা গরিব কেন?

আল্লাহর কাছে শুকরিয়া আল্লাহ আমাকে এই সেক্টরে কাজ করার সুযোগ করে দিয়েছেন প্রধানমন্ত্রীকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। সারাজীবন যেটাকে ধারণ করছি, সেটাকে নিয়ে কিছু একটা করার সুযোগ হয়েছে- এটাই আমার জীবনের সবচাইতে বড় আনন্দ। আমি সর্বোচ্চ চেষ্টা করে যাবো এই সেক্টরটাকে ডেভেলপ করার জন্য।

অন্য দিকে, ১৯৯৬ সালের ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে হাজি ইয়াছিন কুমিল্লা-৯ আসনে থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০৯ সালে তিনি কুমিল্লা কোতোয়ালি থানা বিএনপির সভাপতি নির্বাচিত হন। ২০০১ সালে কেন্দ্রীয় বিএনপির সদস্য মনোনীত হন।

২০০৯ সালে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির কৃষি বিষয়ক সহ-সম্পাদক হন। পরে কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক মনোনীত হন। ২০২২ সালের ৩০ মে ইয়াছিনকে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ঘোষণা করা হয়। সর্বশেষ ২০২৫ সালের ১২ মার্চ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সেই সময়ের চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা কাউন্সিলের সদস্য মনোনীত হন তিনি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন না পাওয়ায় তার অনুসারীরা দীর্ঘ এক মাসেরও বেশি সময় ধরে রাজপথে লাগাতার আন্দোলন করেন। শেষ পর্যন্ত তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে কুমিল্লা-৬ আসনে (সদর, কুমিল্লা সদর দক্ষিণ ও কুমিল্লা সিটি কপোরেশন) নিজের মনোনয়ন জমা দেন।

পরে দলের চেয়ারম্যান তারেক রহমানের অনুরোধে তিনি মনোনয়ন প্রত্যাহার করেন। দলীয় প্রার্থী মনিরুল হক চৌধুরীকে বিজয়ী করতে তার পক্ষে নির্বাচনি প্রচারণায় অংশ নেন। ধারণা করা হচ্ছে, নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কারণেই তাকে মন্ত্রীত্ব দেওয়া হয়েছে।

টেকনাফে সাগরে ভেসে এলো দুই অজ্ঞাত নারী-পুরুষের লাশ

চট্টগ্রামে আবারো কার্যালয়ে এসে সাইনবোর্ড টাঙালো আ.লীগের নেতাকর্মীরা

চট্টগ্রামে সরোয়ার বাবলার দুই সহযোগী অস্ত্রসহ গ্রেপ্তার

নোয়াখালীতে আ.লীগ কার্যালয়ে স্লোগান দিয়ে নেতাকর্মীরা উধাও!

ব্যক্তিগত সফরে সিঙ্গাপুর গেলেন বিরোধীদলীয় উপনেতা ডা. তাহের

মব সৃষ্টির আগেই ইউএনওকে চলে যাওয়ার হুঁশিয়ারি এমপি সেলিম ভূঁইয়ার

বাংলাদেশের জলসীমায় ঢুকে ৫ জেলেকে নিয়ে গেলো আরাকান আর্মি

সেন্টমাটিনে গভীর সমুদ্রে ভাসতে থাকা বোটসহ ৯ জেলে উদ্ধার

মতলব দক্ষিণে বিদ্যুৎপৃষ্টে মা-ছেলের মৃত্যু

দেবিদ্বারে কোনো চাঁদাবাজের ঠাঁই হবে না : হাসনাত আব্দুল্লাহ এমপি