হোম > সারা দেশ > চট্টগ্রাম

কাপ্তাই ১০আর ই ব্যাটালিয়নের ফ্রি চিকিৎসা সেবা

উপজেলা প্রতিনিধি, কাপ্তাই (রাঙামাটি)

রাঙামাটি রিজিয়নের কাপ্তাই উপজেলা ১০আর ই ব্যাটালিয়ন অসহায় দুস্থ গরিবের মাঝে ফ্রি চিকিৎসা ও প্রয়োজনীয় ঔষধ বিতরণ করছে।

রোববার সকাল ১০টা হতে বিকাল পর্যন্ত ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকা কৌশল্যাঘোনা পাড়ায় এ সেবা প্রদান করা হয়। গরীব অসহায় শিশু, বৃদ্ধরা দূর,দূরান্ত হতে চিকিৎসা ও স্বাস্থ্য  সেবা নিতে চিকিৎসা ক্যাম্পেইনে আসে।

এসময় ব্যাটালিয়নের মেডিক্যাল অফিসারগণ স্বাস্থ্য পরীক্ষা শেষে সকলে মাঝে প্রয়োজনীয় ঔষধ সামগ্রী বিতরণ করে। ১০আর ই ব্যাটালিয়ন সূত্রে জানা যায়, সেনা প্রধানের দিক নির্দেশনায় এবং ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল এ এস এম সাদিক শাহরিয়ার পিএসসি তত্ত্বাবধানে চিকিৎসা সেবা দেয়া হয়।

চিকিৎসা সেবা নিতে আসা গরীব, অসহায় লোকজন জানান আমরা বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ পেয়েছি। সেনাবাহিনীর প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি।

ব্যাটালিয়নের পক্ষ হতে জানান ভবিষ্যতে এধরনের সুবিধা বঞ্চিত জনসাধারণের পাশে সেনাবাহিনী সব সময় পাশে থাকবে।

চট্টগ্রামে ক্রোকারিজের দাম বাড়ায় চাপে ক্রেতা

বৈধ কাগজ থাকার পরও ৩৩৪ বস্তা জিরা জব্দ, ৭৪ বস্তার হদিস নেই

মেধাবী ও ফার্স্ট বেঞ্চের শিক্ষার্থীরা রাজনীতিতে আসতে চায় না: নুরুল আমিন এমপি

‘শেখ হাসিনাকে পুনর্বাসনে ডিসেম্বরে জীবন বাজি রেখে মাঠে নামবে’, এসপি জাহাঙ্গীরের মেসেজ

চট্টগ্রামে আট মাসে আ.লীগের বিরুদ্ধে কত অভিযান

লোহাগাড়ায় উজাড় হচ্ছে বনাঞ্চল, হুমকির মুখে কৃষি ও জনস্বাস্থ্য

হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি গ্রেপ্তার

ফেনী সীমান্তে বিজিবির অভিযানে দুটি বিদেশি পিস্তল উদ্ধার

চকরিয়ায় বন্য হাতির আক্রমণে প্রাণ গেল বৃদ্ধের

আগামী দিনে সরকারি দল হবে জামায়াত: এটিএম মাছুম