হোম > সারা দেশ > চট্টগ্রাম

উখিয়ায় জমি নিয়ে বিরোধে মহিলাসহ নিহত ৩

উপজেলা প্রতিনিধি, উখিয়া (কক্সবাজার)

কক্সবাজারের উখিয়ায় জায়গা জমির বিরোধ নিয়ে দু’পক্ষের সংঘর্ষে মহিলাসহ তিনজন নিহত ও আহত হয়েছেন আরও দু’জন।

রোববার সকাল ৮টার দিকে উপজেলার রাজা পালং ইউনিয়নের কুতুপালং পশ্চিম পাড়া গ্রামে এ ঘটনাটি সংগঠিত হয়েছে।

নিহতরা হলেন নাজির হোসেনের পুত্র হাফেজ আব্দুল্লাহ আল মামুন (৩৮) মো. হোসেনের পুত্র আব্দুল মান্নান (৩৫) ও বোন শাহীনা আক্তার (২৮)। আহতদের মধ্যে মো. হামিদ এর নাম জানা গেছে।

উখিয়া থানার অফিসার ইনচার্জ মো. আরিফ হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

হাফেজ আব্দুল্লাহ আল মামুনের লাশ হাসপাতালে রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার সাজেদুল ইমরান। অপর দু’জনের লাশ কুতুপালং এমএসএফ হাসপাতালে রয়েছে বলে নিশ্চিত করেছেন বাজার কমিটির সভাপতি মোহাম্মদ আলী।

প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘদিন ধরে নাজির হোসেন ও মো. হোসেনের মধ্যে জায়গা জমি নিয়ে বিরোধ চলে আসছিল। তারা পরস্পর চাচাতো ভাই। বিরোধের জের ধরে রোববার সকালে দু’পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়।

নিহতদের মধ্যে একজন উখিয়া হাসপাতালে ও দুইজন কুতুপালং এম এস এ হাসপাতালে মারা যান। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

এমএস

লাকসাম-মনোহরগঞ্জে এনজিওর ঋণে ঝুঁকছে দরিদ্র মানুষ

দেশে ফেরার প্রাক্কালে বিমানবন্দরে অসুস্থ খন্দকার মোশাররফ, আবারো হাসপাতালে ভর্তি

চৌদ্দগ্রামে সংগীতশিল্পী ইউসুফ হত্যার ২০ দিনেও আসামি গ্রেপ্তার নেই, ক্ষোভ স্বজনদের

লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমির হাফিজ উল্যাহ, সেক্রেটারি মহসিন কবির

চট্টগ্রামে ক্রোকারিজের দাম বাড়ায় চাপে ক্রেতা

বৈধ কাগজ থাকার পরও ৩৩৪ বস্তা জিরা জব্দ, ৭৪ বস্তার হদিস নেই

মেধাবী ও ফার্স্ট বেঞ্চের শিক্ষার্থীরা রাজনীতিতে আসতে চায় না: নুরুল আমিন এমপি

‘শেখ হাসিনাকে পুনর্বাসনে ডিসেম্বরে জীবন বাজি রেখে মাঠে নামবে’, এসপি জাহাঙ্গীরের মেসেজ

চট্টগ্রামে আট মাসে আ.লীগের বিরুদ্ধে কত অভিযান

লোহাগাড়ায় উজাড় হচ্ছে বনাঞ্চল, হুমকির মুখে কৃষি ও জনস্বাস্থ্য