হোম > সারা দেশ > চট্টগ্রাম

বিএনপি ক্ষমতায় এলে শিল্প–বাণিজ্যের প্রসার ঘটবে

গণসংযোগকালে আসলাম চৌধুরী

উপজেলা প্রতিনিধি, সীতাকুণ্ড (চট্টগ্রাম)

বিএনপি ক্ষমতায় এলে দেশের শিল্প ও বাণিজ্য খাতে ব্যাপক প্রসার ঘটবে বলে মন্তব্য করেছেন দলটির সাবেক যুগ্ম মহাসচিব ও চট্টগ্রাম–৪ (সীতাকুণ্ড) আসনের ধানের শীষের প্রার্থী অধ্যাপক আসলাম চৌধুরী। তিনি বলেন, বিনিয়োগের জন্য সুষ্ঠু ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করা গেলে কর্মসংস্থান বাড়বে এবং বেকারত্ব উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে।

শনিবার সকালে চট্টগ্রাম নগরীর ৯ নং উত্তর পাহাড়তলী ওয়ার্ডে দিনব্যাপী গণসংযোগ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। নুরীয়া মাদ্রাসা মাজার জিয়ারতের মাধ্যমে শুরু হওয়া এ গণসংযোগে তিনি পাহাড়তলীর বিভিন্ন পাড়া-মহল্লায় সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন।

আসলাম চৌধুরী বলেন, পাহাড়তলীসহ চট্টগ্রাম–৪ আসন শিল্প ও বাণিজ্য বিকাশের জন্য সম্ভাবনাময় এলাকা। বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টি করা গেলে এখানে নতুন শিল্পকারখানা ও ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠবে। এতে এলাকার বেকার যুবকদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

তিনি বলেন, সীতাকুণ্ড ও চট্টগ্রাম নগরীর সঙ্গে পাহাড়তলীর অর্থনৈতিক ও সামাজিক সম্পর্ক ঘনিষ্ঠ। এ অঞ্চলের মানুষ পরিশ্রমী ও উদ্যোগী। সঠিক পরিকল্পনা ও সুশাসন থাকলে পাহাড়তলী পর্যটন, ক্ষুদ্র শিল্প এবং ব্যবসা-বাণিজ্যের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত হতে পারে।

গণসংযোগকালে তিনি বলেন, আগামীর চট্টগ্রাম–৪ আসন হবে সমন্বিত উন্নয়নের একটি মডেল। যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা ও পর্যটন খাতে পরিকল্পিত উদ্যোগ নেওয়া হবে। এসব লক্ষ্য বাস্তবায়নে এলাকাবাসীর সহযোগিতা কামনা করে তিনি ধানের শীষের বিজয় নিশ্চিত করার আহ্বান জানান।

স্কুলের সভাপতি হতে আ.লীগ নেতার দৌড়ঝাঁপ

ডুবে গিয়েছিলেন উত্তাল সাগরে, ফিরলেন ৫৪ বছর পর

ফেনী শহর ব্যবসায়ী সমিতির সভাপতি মিস্টার সম্পাদক পিপুল

গুলিয়াখালী সৈকতে পর্যটকদের ওপর হামলা, ৫ জনের বিরুদ্ধে মামলা

ক্লাস ফাঁকি দিয়ে গোমতীর পাড়ে শিক্ষার্থীদের আড্ডা

পটিয়ায় বলীখেলায় মাসুম বলী চ্যাম্পিয়ন

আগাম বৃষ্টিতে এবার চা উৎপাদনে আশার আলো

১৮ ঘণ্টা পর দুই বাংলাদেশির লাশ ফেরত দিল বিএসএফ

এক কোটি দক্ষ জনশক্তি গড়ার লক্ষ্যে কাজ করছে সরকার: নুরুল হক

জনগণের দোরগোড়ায় উন্নত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করা হচ্ছে: জামায়াত এমপি