হোম > সারা দেশ > চট্টগ্রাম

মিনি কাভার ভ্যান-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৪

উপজেলা প্রতিনিধি, লোহাগাড়া (চট্টগ্রাম)

প্রতীকী ছবি

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলার চুনতি খাঁ দিঘীর পাড় এলাকায় ডেলিভারি ক্যাভার ভ্যান ও নোহা মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ওবায়েদ উল্যাহ (১৬) নামে এক যুবক ও তার পরিবারের চারজন গুরুতর আহত হয়েছেন।

বুধবার দুপুর ২টার দিকে উপজেলার চুনতি ইউনিয়নের চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের খাঁ দিঘীর পাড় নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

সড়ক দুর্ঘটনায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে দোহাজারি হাইওয়ে থানার সার্জেন্ট আব্দুল বাতিন সালাফি। নিহত মো. ওবায়েদ, কক্সবাজার জেলার রামু থানাধীন ৪নং ওয়ার্ডের লিঙ্গাপাড়ার শামসুল আলমের পুত্র। সে ঈদগড় এএমবি উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্র।

আহতরা হলেন, নিহতের মা ইয়াসমিন আক্তার (৪০), বোন ফাহিমা আক্তার (২০), বোনের জামাই স্বামী ইয়াছিন আরাফাত(৩৫), চাচাতো ভাই ইয়াছিন আরাফাত (২৫)।

প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রামগামী একটি দ্রুতগতির ডেলিভারি কাভার ভ্যান ওভারটেক করতে গিয়ে কক্সবাজারমুখী নোহা মাইক্রোবাসের সাথে মুখোমুখি সংর্ঘষ হয়। এতে ঘটনাস্থলে একজন নিহত ও ৫ জন গুরুতর আহত হয়। স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে লোহাগাড়ার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান।

এ বিষয়ে দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ সালাহ উদ্দিন চৌধুর বলেন, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে থানার একটি টিম ঘটনাস্থলে গেছে এবং দুর্ঘটনাকবলিত গাড়িগুলো থানা হেফাজত আনা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ জনকে পুলিশে দিয়েছে ছাত্রদল

হাইমচরে তাল পাড়তে বাধা দেওয়ায় যুবককে পিটিয়ে জখম

সাবেক মেয়র মনজুরসহ ২৯ জনের নামে মামলা

১৮ মামলার আসামি ‘সাদা আনোয়ার’ গাঁজাসহ গ্রেপ্তার

চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ ইউএনও কুমিল্লার মাহমুদা জাহান

বিএনপি আবারও আ.লীগের ফাঁদে পড়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

যুবদলের কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে চট্টগ্রামে মিছিল

চৌদ্দগ্রামে মাদকে বাধা দেওয়ায় গ্রামবাসীর ওপর হামলা, গ্রেপ্তার ১

কাফনের কাপড় পরে নিষিদ্ধ যুবলীগের ৫৮ সেকেন্ডের মিছিল

কুমিল্লায় ফেসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ব্যবসায়ীর জিডি