হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে দশ তলা ভবন থেকে পড়ে তিন শ্রমিকের মৃত্যু

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রামের কোতোয়ালিতে একটি নির্মাণাধীন ভবনের দশ তলা থেকে পড়ে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে।

শুক্রবার দুপুর ১২টায় নগরের কোতোয়ালি থানাধীন রঙ্গম কনভেনশন হলের পাশের একটি ভবনে এ ঘটনা ঘটলেও সন্ধ্যায় খরবটি প্রকাশ্যে আসে।

নিহতরা হলেন মো. হাসান (১৬), মো. ফখরুল ইসলাম (২৩) ও মো. রাশেদ (২৪)। তাদের সবার বাড়ি নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলায়। তবে তাদের বিস্তারিত পরিচয় তাৎক্ষণিক জানাতে পারেনি পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আলাউদ্দিন। তিনি আমার দেশকে জানান, ১০ তলা একটি ভবন থেকে পড়ে গিয়ে তিনজন শ্রমিকের মৃত্যু হয়েছে। দুপুর ১২টার দিকে তাদেরকে হাসপাতালে আনার পর জানা যায় একজন ঘটনাস্থলে মারা গেছেন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও দু’জনের মৃত্যু হয়। তাদের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। লাশ তিনটি মেডিকেলের মর্গে রাখা হয়েছে।

এদিক স্থানীয় সূত্রে জানা যায়, নগরের কোতোয়ালীর রঙ্গম কনভেনশনের পাশের ওই দশতলা ভবনটি ঝুঁকিপূর্ণভাবে গড়ে ওঠছে। বেশকিছুদিন ধরে ভবনের পাশের নিরাপত্তা বেষ্টনীগুলো নড়বড়ে হয়ে গেলেও মালিক সেগুলো মেরামত করেনি। শ্রমিকরা বারবার এ বিষয়ে মালিককে বলে আসলেও কোন তোয়াক্কা করেননি কর্তৃপক্ষ। শুক্রবার (১৮ জুলাই) দুপুরে কাজ করতে গিয়ে তিনজনই হঠাৎ করে পড়ে যান। তারা দীর্ঘ দিন ধরে ওই ভবনে কন্ট্রাক্টরের অধীনে নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করছিলেন। শেষ খবর পাওয়া পর্যন্ত নিহতদের পরিবার হাসপাতালের মর্গে এসে আহাজারি করছেন। পরিবারের উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দিশেহারা পরিবারগুলো।

দেশে ফেরার প্রাক্কালে বিমানবন্দরে অসুস্থ খন্দকার মোশাররফ, আবারো হাসপাতালে ভর্তি

চৌদ্দগ্রামে সংগীতশিল্পী ইউসুফ হত্যার ২০ দিনেও আসামি গ্রেপ্তার নেই, ক্ষোভ স্বজনদের

লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমির হাফিজ উল্যাহ, সেক্রেটারি মহসিন কবির

চট্টগ্রামে ক্রোকারিজের দাম বাড়ায় চাপে ক্রেতা

বৈধ কাগজ থাকার পরও ৩৩৪ বস্তা জিরা জব্দ, ৭৪ বস্তার হদিস নেই

মেধাবী ও ফার্স্ট বেঞ্চের শিক্ষার্থীরা রাজনীতিতে আসতে চায় না: নুরুল আমিন এমপি

‘শেখ হাসিনাকে পুনর্বাসনে ডিসেম্বরে জীবন বাজি রেখে মাঠে নামবে’, এসপি জাহাঙ্গীরের মেসেজ

চট্টগ্রামে আট মাসে আ.লীগের বিরুদ্ধে কত অভিযান

লোহাগাড়ায় উজাড় হচ্ছে বনাঞ্চল, হুমকির মুখে কৃষি ও জনস্বাস্থ্য

হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি গ্রেপ্তার