হোম > সারা দেশ > চট্টগ্রাম

বাঁশখালীতে গোলাগুলি, গুলিবিদ্ধ ২৪

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম

চট্টগ্রামের বাঁশখালীতে গোলাগুলিতে ২৪ জন আহত হয়েছে। গুলিবিদ্ধ চারজনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার সকালে এই ঘটনা ঘটে।

আহতদের মধ্যে চারজনের পরিচয় মিলেছে। তারা হলেন, ওই এলাকার আব্দুল জালেকের ছেলে মোহাম্মদ ফোরকান ( ৩০), বদিউল আলমের ছেলে মো. মাহিম বয়স (১৮), নাসুমিয়ার ছেলে মো. জমির উদ্দিন (৫০) ও আমিরুজ্জামানের ছেলে নূর হোসেন (৩৭)।

চমেকে থাকা আমার দেশের স্টাফ রিপোর্টার ওসমান জাহাঙ্গির জানান, আহতরা সবাই গুলিবিদ্ধ। কাউকে কাউকে কোপানোও হয়েছে। এরমধ্যে ফোরকান নামে একজন তলপেটে গুলিবিদ্ধ হয়েছেন।

কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, ফোরকানকে নিবিড় পরিচর্যা (আইসিইউ) কেন্দ্রে নিয়ে যেতে হবে।

আমার দেশের বাঁশখালী প্রতিনিধি মুহাম্মদ মুহিব্বুল্লাহ ছানুবী জানান, উপজেলার সরলে সরকারি খাসজমি দখল নিয়ে কবির গ্রুপ ও মনছুর গ্রুপের মধ্যে ব্যাপক গোলাগুলি হয়। এতে উভয় পক্ষের কমপক্ষে ২০ জন গুলিবিদ্ধ হয়েছে। হাসপাতালের দিকে আহত আরো গুলিবিদ্ধ চারজনকে নিয়ে যাওয়া হচ্ছে।

বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

এমএস

লাকসাম-মনোহরগঞ্জে এনজিওর ঋণে ঝুঁকছে দরিদ্র মানুষ

দেশে ফেরার প্রাক্কালে বিমানবন্দরে অসুস্থ খন্দকার মোশাররফ, আবারো হাসপাতালে ভর্তি

চৌদ্দগ্রামে সংগীতশিল্পী ইউসুফ হত্যার ২০ দিনেও আসামি গ্রেপ্তার নেই, ক্ষোভ স্বজনদের

লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমির হাফিজ উল্যাহ, সেক্রেটারি মহসিন কবির

চট্টগ্রামে ক্রোকারিজের দাম বাড়ায় চাপে ক্রেতা

বৈধ কাগজ থাকার পরও ৩৩৪ বস্তা জিরা জব্দ, ৭৪ বস্তার হদিস নেই

মেধাবী ও ফার্স্ট বেঞ্চের শিক্ষার্থীরা রাজনীতিতে আসতে চায় না: নুরুল আমিন এমপি

‘শেখ হাসিনাকে পুনর্বাসনে ডিসেম্বরে জীবন বাজি রেখে মাঠে নামবে’, এসপি জাহাঙ্গীরের মেসেজ

চট্টগ্রামে আট মাসে আ.লীগের বিরুদ্ধে কত অভিযান

লোহাগাড়ায় উজাড় হচ্ছে বনাঞ্চল, হুমকির মুখে কৃষি ও জনস্বাস্থ্য