হোম > সারা দেশ > চট্টগ্রাম

নবীনগরে অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩, আহত ৫

উপজেলা প্রতিনিধি, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর টু রাধিকা সড়কে শুক্রবার রাতে সিএনজিচালিত অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও পাঁচজন। শুক্রবার দিবাগত রাতে কনিকাড়া বাজারের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার শ্রীরামপুর গ্রামের মৃত হাসান আলীর ছেলে আক্তার হোসেন খন্দকার (৬৫) এবং নবীনগর পৃর্ব ইউনিয়ন পরিষদের সদস্য ও বগডহর গ্রামের বাসিন্দা মো. বিল্লাল হোসেন (৫৫)। লাউরফতেহপুর ইউপির আহমদপুরের সিরাজুল ইসলাম (৭০), তিনি তাবলীগ জামাতের সদস্য।

পুলিশ ও প্রতক্ষদর্শীরা জানায়, রাত পৌনে দশটার দিকে নবীনগরের আলীয়াবাদ-রাধিকা সড়কে কনিকাড়া বাজারের পশ্চিমপাশে সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে সাতজন গুরুতর আহত হন। পরে আহতদের উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে আক্তার হোসেন খন্দকারকে মৃত বলে ঘোষণা করেন এবং আশংকা জনক অবস্থায় মো. বিল্লাল হোসেন ও সিরাজুল ইসলামকে কুমিল্লা নেওয়ার পর মারা যায়।

অনান্য আহতরা হলেন, জালাল উদ্দিন (৫৫) আমির হামজা (২৫) নবীনগর। মোটরসাইকেল থাকা

ব্রাহ্মণবাড়িয়া সদরের ভাদুঘর গ্রামের মহিউদ্দিন সামি (২৩) আরিফ (৩২) আরও একজনের পরিচয় পাওয়া যায়নি। আহতদের উন্নত চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, আলীয়াবাদ-রাধিকা সড়কে শুক্রবার রাতে সিএনজি ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছে। এই ঘটনায় আরও ৫ জন আহত হয়েছে। লাশ উদ্ধার করে আইনগত পদক্ষেপ নেওয়া শুরু হয়েছে।

ফ্যাসিবাদকে পরাজিত করে ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করব : অ্যাড. তরিকুল

আন্দামান সাগরে ট্রলার ডুবে ২৬৪ বাংলাদেশি নিখোঁজ

মহাসড়কে আনসারদের বহনকারী তিন বাসের সংঘর্ষে সাতজন হাসপাতালে

কাজের মান নিয়ে অভিযোগ তোলায় প্রকৌশলীকে বাঁশ নিয়ে দৌঁড়ালেন ঠিকাদার

সরকারি সিদ্ধান্ত ছাড়া নদী থেকে বালু উত্তোলন করা যাবে না : এমপি মানিক

নকলমুক্ত শিক্ষা ও মানবসম্পদ গঠন বিএনপির অঙ্গীকার: ড. খন্দকার মারুফ

বনাঞ্চলের গাছ কেটে পাচারের সময় হাতেনাতে ২৬ রোহিঙ্গা আটক

ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনুমতি ছাড়াই সৌদি ভ্রমণের অভিযোগ

খাগড়াছড়িতে ত্রিপুরাদের বর্ষবরণ বৈসু উৎসব শুরু

ছেলেসহ ৩ জনকে কুপিয়ে অবসরপ্রাপ্ত কনস্টেবলের মৃত্যু